চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকার ন্যায়বিচারের দাবি পূরণ

আমিনুল ইসলামআমিনুল ইসলাম
১:৩১ পূর্বাহ্ন ২৯, জুলাই ২০১৫
মতামত
A A

‘আমি রাজাকার, আমার বাপ রাজাকার, পারলে তোরা বিচার করিস!’ দেশের সর্বোচ্চ আদালত এই দাম্ভিক উক্তির জনক ঘৃণ্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন।

বছর দুয়েক জেলে থাকার পর চট্টগ্রামের এই কসাই বলেছিলো- ‘দুই বছর জেলে রাখসস, বাইর হইয়া নেই!’

দাম্ভিকতায় যদি র‌্যাঙ্কিং করা হয় তাহলে এই যুদ্ধাপরাধী বোধকরি উপরের দিক থেকে এক নাম্বারেই থাকবে। জেল থেকে বের হওয়ার আশা মনে হয় তার আর পূরণ হচ্ছে না।

তবে সর্বোচ্চ আদালতের রায়ের আগের দিন তিনি ন্যায়বিচার প্রার্থনা করেছিলেন। তার সেই আশা অবশ্য পূরণ হয়েছে বলেই মনে হচ্ছে। মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। এই রায়ের মধ্য দিয়ে তার দম্ভ ও অহঙ্কারের পতন হচ্ছে বলেই প্রতীয়মান হয়।

ভয়ংকর সাম্প্রদায়িক এই রাজাকার নিজের ‘চৌধুরী’ বংশের অহঙ্কারে এতোটাই নির্লজ্জ ছিলেন যে তৎকালীন ছাত্রলীগ নেতা, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার উদ্দিন চৌধুরীকে ধরে নিয়ে গিয়ে নামের সাথে ‘চৌধুরী’ থাকায় বলেছিলেন ‘গোলামের পুত গোলাম, চৌধুরী হইলি কবে!’ ভাবখানা এমন ‘চৌধুরী’ কেবল সে আর তার পরিবারের জন্য বরাদ্দ!

Reneta

তাদের চট্টগ্রামের বাড়িটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ছিল বন্দীশালা। মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে এসে সেখানে অত্যাচার করা হতো, হত্যা করা হতো। এছাড়া রাউজানের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যার বিষয়টি সবারই জানা।

এই লোক এতটাই বাংলাদেশবিরোধী ছিলো, বাংলাদেশের স্বাধীনতাকে তিনি ভারতের দান মনে করতেন। ভারতের নাম তিনি কোনোদিন ভারত বলেননি, বলেছেন হিন্দুস্তান! যুদ্ধাপরাধের মামলায় তাকে জেলে নেয়া হলে তিনি বলেছিলেন, ‘কলকাতার জেলে আমাকে রাইখেন না!’ এ থেকেই বুঝা যায় এই নির্লজ্জ যুদ্ধাপরাধী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না।

স্বাধীন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে তিনি নানান সময়ে এমন সব মন্তব্য করেছেন, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তার ‘সোনা’ বিষয়ক সেই উক্তি এতোটাই জঘন্য, এই লেখায় সেটি ব্যবহার করার রুচি পর্যন্ত হচ্ছে না।

আর এতোসব অপরাধের সাথে যিনি জড়িত তার জন্য একমাত্র ন্যায়বিচার তো মৃত্যুদণ্ডই হওয়ার কথা! তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ন্যায় বিচারের আবদার পূরণ হয়েছে বলাই যায়। এই ঘৃণ্য যুদ্ধাপরাধী অবশ্য একাত্তর সালে কোনো বিচারের ধার ধারেননি; মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ভয়ংকর অত্যাচারের মাধ্যমে!

এই যুদ্ধাপরাধী স্বাধীন বাংলাদেশে গডফাদার হিসেবেও আবির্ভূত হয়েছিলেন। চট্টগ্রামের ত্রাস হিসেবেই তিনি পরিচিত ছিলেন। বাংলাদেশকে অস্বীকার করেও যেসব কথিত এলিট ফ্যামিলির লোকজন দেশটাকে বাপের তালুক মনে করে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছিলো, তার সব চাইতে বড় উদাহরণ সালাউদ্দিন কাদের চৌধুরী। ফাঁসির রায় উচ্চ আদালতেও বহাল থাকায়, সেইসব কথিত এলিট ফ্যামিলির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রথম ধাপ মনে হয় এটাই।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধসাকা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT