যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
রোববার দুপুরে অতিরিক্ত সিএমএম কায়সারুল আলমের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।
গতকাল শনিবার হুম্মামকে তার ধানমণ্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ২০০৮ সালের গুলশান থানায় দায়ের একটি মারধর ও মোবাইল চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।






