নর্থ কোরিয়া আরো একটি মিসাইল বা পারমানবিক পরীক্ষা চালাতে পারে এমন সম্ভাবনার মধ্যে মার্কিন একটি সাবমেরিন পৌঁছেছে সাউথ কোরিয়ায়।
মিসাইল অস্ত্র শস্ত্রসহ ‘ইউএসএস মিশিগান’ নামের ওই সাবমেরিনটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কার্ল ভিনসনের সঙ্গে মিলে কাজ করবে।
ওদিকে নর্থ কোরিয়ার সেনাবাহিনী মঙ্গলবার তাদের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। এর আগে এমন বিশেষ সময়ে মিসাইল পরীক্ষা চালিয়েছিলো নর্থ কোরিয়া।
যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়ার উত্তপ্ত বাদানুবাদ এরই মধ্যে কোরিয়ান পেনিনসুলার সবার মধ্যে চিন্তার জন্ম দিয়েছে। এসব বিষয়ে বুধবার হোয়াইট হাউজে আমেরিকার সিনেটদের নর্থ কোরিয়া বিষয়ে এক ব্রিফিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ইউএসএস মিশিগান পানমানবিক শক্তিমসম্পন্ন একটি সাবমেরিন যেটা ১৫৪ টমাহাউক ক্রুজ মিসাইল এবং ৬০ বিশেষ অপারেশন সৈন্য ও মিনি সাব বহন করছে।







