চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ কোরিয়ার সাথে শান্তি আলোচনা প্রত্যাখ্যান নর্থ কোরিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সাউথ কোরিয়ার সঙ্গে কোনো রকমের শান্তি আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে নর্থ কোরিয়া। আর এর জন্য মার্কিন-সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে দায়ী করেছে দেশটি।

মূলত বৃহস্পতিবার সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জা ইন এর ভাষণের প্রতিক্রিয়ায় এমন ঘোষণা নর্থ কোরিয়ার।

জাপানি শাসন থেকে কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষে এক টেলিভিশন ভাষণে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি মুন ২০৪৫ সালের মধ্যে কোরিয়ান উপদ্বীপকে একত্রিত করার প্রতিশ্রুতি দেন।

Banglabid

মুন বলেন, একটি নতুন কোরিয়ান উপদ্বীপ আমাদের জন্য অপেক্ষা করছে, যা পূর্ব এশিয়া এবং বিশ্বে শান্তি ও সমৃদ্ধি এনে দেবে।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখায় নর্থ কোরিয়া।

বিবিসি বলছে, প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার ভোরে  নর্থ কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে দুটি ক্ষেপণাস্ত্রও পরীক্ষা চালায়। একথা খোদ সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানায়।

Reneta

মূলত এক মাসের কম সময়ে নর্থ কোরিয়ার ষষ্ঠ পরীক্ষা এটি। ছয় দিন আগে জাপান সাগরেও দুটি স্বল্প পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উন পরমাণু অস্ত্র হ্রাসের পুনরায় আলোচনা শুরু করতে জুনে একটি বৈঠকে রাজি হওয়ার পরবর্তী সময়ে এই পরীক্ষায় চালাল নর্থ কোরিয়া।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের ভাষণের প্রতিক্রিয়ায় নর্থ কোরিয়া জানায়, সাউথ কোরিয়ার এমন বক্তব্যের পর শান্তি আলোচনা হতে পারে না। তাছাড়া মার্কিন-সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এই অঞ্চলে একটি শান্তিপূর্ণ অর্থনীতি ও সরকারের জন্য হুমকি।
এসময় সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘সত্যই নির্লজ্জ মানুষ’ বলে উল্লেখ করেন কিম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সব কিছু ভেঙ্গে পড়ে’

পরবর্তী

মেসিকে ছাড়াই মৌসুম শুরু হচ্ছে বার্সার

পরবর্তী

মেসিকে ছাড়াই মৌসুম শুরু হচ্ছে বার্সার

ছবি: আরিফ আহমেদ

আইয়ুব বাচ্চু: যেন মিউজিশিয়ান নয়, ছিলেন একজন ম্যাজিশিয়ান

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT