পারমাণবিক অস্ত্রধারী নর্থ কোরিয়ার সাথে উত্তেজনার মুহুর্তে সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন ইউন সুক-ইওল।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি বিশাল অনুষ্ঠানের মাধ্যমে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।
ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, তিনি বিশ্বস্ততার সাথে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এবং তিনি পিয়ংইয়ংয়ের সাথেও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।







