চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ এশিয়ায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে বাংলাদেশের বিরোধীদল: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপত্তাহীনতার যে অভিযোগ করেছেন তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাউথ এশিয়ায় বাংলাদেশের বিরোধীদল সব চেয়ে বেশি নিরাপত্তা ভোগ করছে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এই দেশে বিরোধীদল যে নিরাপত্তার ব্যবস্থা পাচ্ছে, আমার তো মনে হয় না সাউথ এশিয়ার এত ভালো নিরাপত্তা আর কোনো দেশের আছে। আপনারা যখন যেখানে খুশি অবাধে যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন; সরকারকে-প্রধানমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছেন, সেখানে আপনাদের এই ধরনের বক্তব্য কতটা গ্রহণযোগ্য, তা বিচারের ভার দেশবাসীর হাতে ছেড়ে দিয়ে যাচ্ছি।

বাংলাদেশের রাজনীতিতে অমানিশা চলে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তার জবাবে তিনি বলেন: বাংলাদেশের রাজনীতিতে যদি অমানিশা চলে তাহলে আমি বলব বিএনপি’র রাজনীতিতে অমানিশা চলছে। তারা এখন দিশেহারা পথিকের মতো ছুটে বেড়াচ্ছে।

‘‘তারপরও কাউকে তো কোনো হুমকি দেওয়া হচ্ছে না। সভা-সমাবেশ করার জন্য কোন প্রকার হুমকি সৃষ্টি করছে না সরকার।’’

রোহিঙ্গা ইস্যুতে আজও কথা বলেন আওয়ামী সাধারণ সম্পাদক। বলেন: যারাই রোহিঙ্গা ইস্যুতে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে; তাদের ওপর নজর রাখছে সরকার। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

‘‘রোহিঙ্গারা কোনো দিন যাবে না বাংলাদেশ থেকে; এ ধরনের বক্তব্য যারা রাখছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশ কি প্যালেস্টাইন হয়ে যাচ্ছে? এটা সম্পূর্ণ অবাস্তব বক্তব্য, এটা নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো বিষয় নেই। রোহিঙ্গারা নিজ ভূমিতে পরবাসী। এখন তারা আমাদের এখানে আছে, তারা যাতে তাদের ভূমিতে ফিরে যেতে পারে সে ব্যাপারে আমরা কাজ করছি।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT