সাউথ আমেরিকা পর জিকা ভাইরাস যেনো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সতর্কতা জারি করলো মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্রাজিলে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সতর্কবার্তা জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রও এ ব্যবস্থা নিলো।
এখন থেকে বাইরে থেকে আসা শিশু এবং গর্ভবতীদের দেখে জিকা ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে পরীক্ষা করা হবে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীদের।
ইতোমধ্যে ক্যারিবিয়ান এবং নর্থ ও সাউথ আমেরিকার ২১ টি দেশে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকার নারীদের রক্ত পরীক্ষা করে দেখতে বলা বলা হচ্ছে।
এদিকে জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২ লাখ ২০ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে ব্রাজিল সরকার।
ব্রাজিলের রিও ডি জেনিরো স্টেডিয়াম মশামুক্ত করার জন্য পুরো স্টেডিয়ামে মশা নিধনের ধোঁয়া দেয়া হয়েছে।
ব্রাজিলের পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মার্কাস ভিনিশাস ফেরেইরা বলছেন জিকা ভাইরাসের হুমকি মোকাবেলায় সকল চেষ্টাই চলছে।
সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা প্রকাশ করে যে পুরো আমেরিকাজুড়ে মশাবাহিত জিকা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
এরপরই যুক্তরাষ্ট্র এখন বিশেষ ব্যবস্থা নিয়ার ঘোষণা দিলো।
গর্ভাবস্থায় জিকা ভাইরাসে আক্রান্ত হলে বিকৃত মাথা নিয়ে জন্ম নিতে পারে শিশু।







