সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ছয় উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল।
টস হেরে ভাগ্য বিপর্যয়ের শুরু বাংলাদেশের। প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে তিন উইকেট ছিল না। বিপর্যয় সামাল দিতে ওপেনার শামিমা সুলতানার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক রুমানা। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ৮৫ রান।
শামিমা-রুমানা জুটিতে সম্মানজনক সংগ্রহের পথে ছিল বাংলাদেশ। কিন্তু এ দুজন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৬ রান তোলে বাংলাদেশ।
জবাবে ছয় উইকেট হাতে রেখে হেসেখেলে লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। লিজেল্লে লি ও লরা উলভারডেটের ৭৯ রানের জুটিতে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। উলভারডেটে করেছেন সর্বোচ্চ ৭০ রান। কিম্বার্লিতে বৃহস্পতিবার তিন ম্যাচের টি-টুয়েন্টির প্রথমটিতে নামবে দুই দল।







