চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশ পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তানের প্রয়োজন ছিল আরও ২২৮ রান। আর হোয়াইটওয়াশ করতে সাউথ আফ্রিকার নিতে হত ৭ উইকেট। পুরো সিরিজেই যেখানে রান করার চেয়ে উইকেট নেয়াই সহজ ছিল, সেখানে ব্যতিক্রম হল না জোহানেসবার্গ টেস্টেও। চতুর্থ দিনে ১০৭ রানে জিতে পাকিস্তানকে ৩-০তে সিরিজে হারাল প্রোটিয়ারা।

সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে ৬ উইকেটে জিতে এগিয়ে থাকার পর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে জিতে ট্রফি নিশ্চিত করে সাউথ আফ্রিকা।

সোমবার চতুর্থ দিনে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যোগ করতে পেরেছে আরও ১১০ রান। তাতে ইনিংস থেমেছে ২৭৩ রানে। প্রথম ইনিংসে সফরকারীরা করতে পেরেছিল ১৮৫ রান। সেখানে প্রথম ইনিংসে ২৬২ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তুলে বড় লক্ষ্য দিতে পারে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরিতে (১২৯) ম্যাচের মোড় নিজেদের দিকে রাখা কুইন্টন ডি কক ম্যাচসেরা হয়েছেন। আর পুরো সিরিজে ধারাবাহিক বোলিং করে ২৪ উইকেট নেয়া ডুয়ানে অলিভিয়ের হয়েছেন সিরিজ সেরা। সিরিজে তিনবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এ পেসার, সেরা ৩৭ রানে ৬ উইকেট। সেঞ্চুরিয়নে ওই টেস্টের পরের ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্টে দশ উইকেটের দেখাও পেয়েছেন।

দুদল এবার পাঁচ ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজে মুখোমুখি হবে। সিরিজের প্রথম ওয়ানডে পোর্ট এলিজাবেথে, মাঠে গড়াবে ১৯ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT