চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকান ধরণে ফাইজারের ভ্যাকসিন ‘অকার্যকর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

সাউথ আফ্রিকা থেকে ছড়ানো ভিন্ন বৈশিষ্ট্যের করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। এবার নতুন এক গবেষণায় উঠে এসেছে করোনার এই ধরণে অনেকটা অকার্যকর ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনও।

রয়টার্সের তথ্য মতে, ইসরায়েলের এক গবেষণায় ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এমনটা দাবি করছেন বিজ্ঞানীরা।

গবেষণায় জানা যায়, নতুন ধরণগুলো এরই মধ্যে মহামারি আকার ধারণ করা কোভিড-১৯ এর চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী। এরপর থেকেই প্রশ্ন ওঠে, এমন পরিস্থিতিতে বিদ্যমান ভ্যাকসিনগুলো কতটা কার্যকর?

এর আগে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন খুব একটা কার্যকর নয় বলে এই ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করেছে সাউথ আফ্রিকা সরকার। তবে শুরু থেকেই ফাইজার বলে আসছিল, ভিন্ন বৈশিষ্ট্যের কারণে তাদের ভ্যাকসিন করোনার নতুন ধরণগুলোর ক্ষেত্রেও কার্যকর।

প্রতিবেদনে বলা হয়, তেল আবিব ইউনিভার্সিটি ও ইসরায়েলের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান ক্লালিত ফাইজারের ভ্যাকসিন নিয়ে একটি গবেষণা চালিয়েছে। এতে দেখা যায়, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে মানবদেহে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের গড়ে তোলা রোগ প্রতিরোধক্ষমতা ‘ভেঙে ফেলতে’ সক্ষম সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটি।

৮০০ মানুষকে দুই দলে ভাগ করে গবেষণাটি চালানো হয়, যাদের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Reneta

এদের মধ্যে ৪০০ জন ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের এক অথবা দুই ডোজ নেয়ার ১৪ দিন বা আরও বেশি সময় পরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বাকি ৪০০ জন ভ্যাকসিনটি নেননি এবং করোনা পজিটিভ হয়েছেন। গবেষণায় বয়স, লিঙ্গ ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যভেদে এই দুই দলের করোনা রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়।

গবেষকরা জানান, এই ৮০০ করোনা রোগীর ১ শতাংশের দেহে সাউথ আফ্রিকান প্রজাতি বি.ওয়ান,থ্রি-ফাইভ-ওয়ানের উপস্থিতি শনাক্ত হয়েছে।

অবশ্য তারা বলছেন, গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফাইজারের ভ্যাকসিনসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT