চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইমনের প্রশ্ন, হল বন্ধ করলে সমস্যার সমাধান হবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল। সম্প্রতি সংবাদ সম্মেলনে ডেকে এমন ঘোষণাই দিয়েছিলেন হল মালিক সমিতির সংগঠন ‘প্রদর্শক সমিতি’র নেতারা।

দেশের সিনেমা হল টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত কনটেন্ট (সিনেমা) নেই। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হলের মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। সিনেমা হলগুলোকে বাঁচানোর কিংবা দেশের ছবির উৎপাদন বাড়ানোর এবং উপমহাদেশের ছবি আমদানির বাঁধা-নিষেধ অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় দেশের হল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত প্রদর্শক সমিতির নেতাদের।

তাদের এমন সিদ্ধান্ত চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হল বন্ধের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে। এরআগে হল বন্ধের সিদ্ধান্ত নিয়ে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেছেন পরিচালক সমিতির একাধিক নেতা ও সময়ের জনপ্রিয় কয়েকজন নির্মাতা। এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Banglabid

সিনেমা হল মালিকদের সংগঠনের এই সিদ্ধান্তের সঙ্গে ‘একমত নন’ চিত্রনায়ক সাইমন সাদিক। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ‘পোড়ামন’-খ্যাত এই নায়ক বলেন, হল বন্ধ করলে কি সমস্যার সমাধান হবে? কোনো কিছু বন্ধ বা ভাঙায় সমাধান আসবে না। প্রদর্শক সমিতি হল বন্ধের ঘোষণা দিয়েছে এটা তাদের নিজেদের সিদ্ধান্তে। আগে প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বসে আলোচনায় এসে সিদ্ধান্ত নেয়া উচিত ছিল। কন্টেন নেই বলেই হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়েছে এটা আলোচনার মাধ্যমে করলে একটা সুষ্ঠু সমাধান আসতো।

প্রদর্শক সমিতির দাবি, দেশে প্রতি বছরে যে সংখ্যক সিনেমা নির্মাণ হচ্ছে তা প্রয়োজনের তুলনায় নগন্য। মাসে যতগুলো মানসম্মত ছবি হলে প্রদর্শনের জন্য দরকার ততগুলো ছবি নির্মাণ হচ্ছে না। সেজন্য তারা আমদানি ছবির পক্ষে সাফাই গাইছেন।

এ প্রসঙ্গে সাইমন বলেন, ভিনদেশের সংস্কৃতি কেন আমরা টাকা দিয়ে কিনে এদেশে চালাবো? প্রদর্শক সমিতি চাচ্ছে ভারতীয় সিনেমা আসুক। ইতোপূর্বে এদেশে ভারতীয় সিনেমা এসেছে। সেগুলো কি ভালো চলেছে? নিরেট ভারতীয় ছবি দর্শক গ্রহণ করেছে এমন নজির পাইনি।

Reneta

দেশের অধিংকাংশ সিনেমা হলে পরিবেশ অত্যন্ত নাজুক। সেগুলো আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন সাইমন সাদিক। তার মতে, হলের পরিবেশ ঠিক না হলে মানুষ টাকা খরচ করে নিশ্চয়ই কষ্ট করতে হলে যাবে না। টাকা দিয়ে বিনোদন ও আরাম নিতে মানুষ হলে যাবে। আমাদের দেশের বেশিরভাগ হল কি দর্শক বান্ধব? ২০১৯ সালে এসে এখনও হলে গেলে ছারপোকা মারতে হয়। এগুলো তো প্রদর্শক সমিতি ঠিক করলে পারে।

প্রযোজক-পরিচালকদের কথা উল্লেখ করে সাইমন বলেন, ছবি নির্মাণে কাড়ি কাড়ি টাকা ঢালেন প্রযোজক। পরিচালকরা নিজেদের মেধা দিয়ে ছবি নির্মাণ করেন। তারা অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। তখন তো ব্যবসা করে লাভ করেছে হল মালিকরা। তাই তাদের সঙ্গে বসেও আলাপে আসা যেত। প্রদর্শক সমিতির একার পক্ষে এই সিদ্ধান্ত নেয়াটা আমি সাপোর্ট করিনা। নতুন অনেক প্রযোজক অনিদির্ষ্টকালের জন্য হল বন্ধের ঘোষণায় বিভ্রান্ত হচ্ছেন। ছবি নির্মাণের কথা ভেবেও পিছিয়ে যাচ্ছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য সাইমন আরও বলেন, শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে। তবে প্রদর্শক সমিতির এই সিদ্ধান্তে শিল্পী সমিতির করণীয় কী আমার ভালো জানা নেই। শিল্পী সমিতি থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানি না। সবচেয়ে ভালো হয় সবাই মিলে যদি গোলটেবিল আলোচনায় আসা যায়, তাহলে সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। তবে হল বন্ধের ঘোষণা আসার পর থেকে প্রত্যেক শিল্পী ভেতরে ভেতরে সাফার করছে। বসে আলোচনা করে দ্রুত সমাধান প্রত্যাশা করছি।

ছবি: আরিফ আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র প্রদর্শক সমিতিচ্যানেল আইপরিচালক সমিতিলিড বিনোদনশিল্পী সমিতিসাইমন সাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা মেট্রো’র চ্যাম্পিয়ন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল

পরবর্তী

ছোট লক্ষ্যে জিততেই ঘাম ছুটল আবাহনীর

পরবর্তী
ওয়াসিম জাফর

ছোট লক্ষ্যে জিততেই ঘাম ছুটল আবাহনীর

বাসচাপা-সড়ক দুর্ঘটনা-মেয়র-আশ্বাস

আগামীকাল সকাল আটটা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT