চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর সাইবার হামলার শিকার হওয়ার কথা নিশ্চিত করেছে। এই হামলাকে মার্কিন সরকারের ওপর সবচেয়ে বড় সাইবার হামলা বলে দাবি করা হয়েছে।

পারমাণবিক অস্ত্র তদারকির দায়িত্বে থাকা ওই বিভাগে সাইবার হামলা হলেও অস্ত্রের নিরাপত্তার কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটও বৃহস্পতিবার নিজেদের সিস্টেমে ত্রুটিপূর্ণ সফটওয়্যার পাওয়ার কথা জানিয়েছে। অনেকের ধারণা এসব হামলার জন্য রাশিয়া দায়ী। তবে দেশটি অবশ্য তা অস্বীকার করেছে।

এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত এক মাস ধরে এ সাইবার হামলার ঝুঁকিতে থাকা দেশটির অন্যান্য বিভাগগুলোর মধ্যে অর্থ ও বাণিজ্য বিভাগ গত রোববার সর্বপ্রথম সাইবার হামলার শিকার হওয়ার কথা স্বীকার করে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ার পর বৃহস্পতিবার মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানায়: দেশটির সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সাইবার হামলার ‘প্রচণ্ড ঝুঁকিতে’রয়েছে।

Reneta

যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে বলে জানায় সিআইএসএ। এসব হামলা প্রতিহত করা ব্যাপক জটিল ও চ্যালেঞ্জের কাজ হবে বলেও জানানো হয়।

জ্বালানি দপ্তরসহ মার্কিন সরকারের বিভিন্ন বিভাগে হামলা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন: সাইবার সিকিউরিটিকে শীর্ষ অগ্রাধিকার দেবে তার প্রশাসন।

তিনি জানান: সাইবার নিরাপত্তার জন্য মিত্র ও সহযোগীদের সঙ্গে নিয়ে এর জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবেন তিনি।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) জানিয়েছে, গত মার্চ থেকেই সাইবার হামলা চালানো হচ্ছে। আর এর জন্য দায়ীরা ধৈর্য্যের সঙ্গে, অপারেশনাল নিরাপত্তার মধ্যে এবং জটিল পথ অবলম্বন করে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এসব হামলায় চুরি যাওয়া তথ্যের পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি তারা।

জ্বালানি বিভাগে হামলার কথা স্বীকার করে এর মুখপাত্র সাইলিন হাইনস দাবি করেছেন: যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র তদারকি করা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তা কার্যক্রম এ হামলায় আক্রান্ত হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT