আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, শিগগিরই সাইবার সিকিউরিটি আইনসহ গুরুত্বপূর্ণ কিছু আইনের সংস্কারের উদ্যোগ নেবে সরকার। এনজিও রেগুলেশন আইনের পরিবর্তন দাবি করে টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আগে নিয়ম বহির্ভূতভাবে নিরাপত্তা সংস্থাগুলো সিদ্ধান্ত নিতো কারা ফান্ড পাবে, কারা পাবে না।






