চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা কুইজের পুরস্কার ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইস!

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:৪৮ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ম্যালওয়্যার

সাইবার নিরাপত্তা বিষয়ক একটি কুইজের ৫৪ বিজয়ীকে দেওয়া হয়েছে ম্যালওয়্যার আক্রান্ত ফ্ল্যাশ ড্রাইভ। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি ইভেন্টে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

তাইপে টাইমস নামক দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) গত বছরের ডিসেম্বরে এ ইভেন্টটি আয়োজন করেছিল। সাইবার অপরাধ দমনে তাদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরা হয় এ ইভেন্টে।

সাইবার নিরাপত্তা বিষয়ক এ ইভেন্টেই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী ২৫০ জনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ফ্ল্যাশড্রাইভ। তবে পরে জানা যায় এর মধ্যে ৫৪টি ফ্ল্যাশ ড্রাইভই ছিল ম্যালওয়্যার আক্রান্ত।

তাইওয়ানের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিআইবি) এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ম্যালওয়্যার আক্রান্ত ফ্ল্যাশ ড্রাইভের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানকেও দোষারোপ করেছে সংস্থাটি। সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন কর্মী ড্রাইভগুলোর স্টোরেজ ক্যাপাসিটি যাচাই করার সময় তার কম্পিউটার থেকেই ম্যালওয়্যার প্রবেশ করেছে বলে দাবি করেছে সিআইবি। তবে চীনে তৈরি ফ্ল্যাশ ড্রাইভগুলোর মাধ্যমে কোনো গুপ্তচরবৃত্তির সম্ভাবনাও দেখছে না সিআইবি।

ফ্ল্যাশ ড্রাইভে পাওয়া ম্যালওয়্যারটি একজন ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম। যদিও সিআইবি জানিয়েছে এটি একটি পুরনো ম্যালওয়্যার। ২০১৫ সালে এই ম্যালওয়্যারটি ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। ম্যালওয়ারটি আক্রান্ত ডিভাইস থেকে তথ্য চুরি করে পোল্যান্ডে থাকা একটি সার্ভারে পাঠাতো। তবে সে বছরই সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যালওয়্যার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মানবপাচার: ব্রাজিলে গ্রেপ্তারের ৭ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইন্সল্যাবে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া ও ২ জন নিহত হওয়ার তথ্য ভুয়া

জুলাই ১৫, ২০২৬

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT