চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ হাসানের সেঞ্চুরিতে শুরু জাতীয় লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ২২, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরিটি এসেছে সাইফ হাসানের ব্যাটে। বিকেএসপিতে রংপুর বিভাগের বিপক্ষে ঢাকার ওপেনার খেলেছেন ১২৭ রানের ইনিংস। প্রথমদিন শেষে ঢাকার সংগ্রহ ৮ উইকেটে ২৯৭।

সাইফের ২৩৩ বলের ইনিংসে ছিল ১১ চার ও ৫টি ছয়ের মার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি।

অধিনায়ক নাদিফ চৌধুরী করেছেন ৬৯ রান। ষষ্ঠ উইকেট জুটিতে সাইফ ও নাদিফ মিলে যোগ করেন ১৩৭ রান। দুজনই আউট হয়েছেন আলাউদ্দিন বাবুর বলে। এ পেসার মাত্র ২৫ রানে শিকার করেন ৪ উইকেট।

মাহমুদুল হাসান দুটি, মুকিদুল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন একটি করে উইকেট।

ঢাকা মেট্রোর বিপক্ষে ২৪১ রানে গুটিয়ে গেছে বরিশাল বিভাগ। নিজেদের মাঝে ওপেনিংয়ে নামা মোহাম্মদ আশরাফুল করেন সর্বোচ্চ ৪৮ রান। আবু সায়েম ৪৬ ও সোহাগ গাজী ৪৫ রান করেছেন।

আবু হায়দার রনি ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট নিয়েছেন। আরাফাত সানি দুটি, আমিনুল ইসলাম বিপ্লব ও শহিদুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন।

Reneta

শেষ বিকেলে মেট্রো ১ উইকেটে ২৯ রান তুলেছে। ১০ রান করে আনিসুল ইমন আউট হন পেসার মনির হোসেনের বলে। জাহিদুজ্জামান খান (৭) ও শামসুর রহমান (১২) অপরাজিত আছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ময়মনসিংহ বিভাগে বিজয়ী হয়েছেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT