চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফ-নাসিরের ব্যাটে মাশরাফিদের হার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:০১ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ফতুল্লা থেকে: ইর্মাজিং এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচে সাইফ হাসান ও নাসির হোসেনের হাফ সেঞ্চুরিতে মাশরাফি বিন মর্তুজার সবুজ দলকে হারিয়েছে লাল দল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সবুজদের নির্বিষ বোলিংয়ের সামনে ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় লালরা। ২১২ রানের লক্ষ্য ৩৭.১ ওভারে অতিক্রম করে তারা। ৬২ রান করেন ওপেনার সাইফ। নাসির ৫২ রানে অপরাজিত থাকেন।

সবুজ ঘাসের উইকেট। পেসারদের জন্য স্বর্গরাজ্য। বাউন্স মিলেছে সহসাই। সুযোগটা সেভাবে নিতে পারেনি সবুজ দলের পেসাররা। প্রথম উইকেট জুটিতে সাইফ ও আফিফ ১১ ওভারে ৭০ রান যোগ করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে যায়। পরে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও ঢাল হয়ে ওঠেন নাসির। দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক।

খালেদ হাসান ও ইবাদত হোসেন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট কাজী অনিক ও মোহাম্মদ সাইফুদ্দিনের। ইনজুরি কাটিয়ে ফেরা মাশরাফি ৮ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য।

Banglabid

নতুন বলে আক্রমণের সূচনা করেন ইবাদত। প্রেসবক্স প্রান্ত থেকে দ্বিতীয় ওভারেই আসেন মাশরাফি। প্রথম বলটি করেন লেগ স্টাম্পের বাইরে। ওয়াইড হওয়া বলটি উইকেটরক্ষক এনামুলের গ্লাভস ঘেঁষে চলে যায় সীমানার বাইরে। পরের বল ওভারস্টেপিংয়ের কারণে নো-ডাকেন আম্পায়ার। প্রথম ওভারে ১১ রান দেয়া মাশরাফি ওই স্পেলে ৪ ওভার বোলিং করে দেন ৩০ রান।

দ্বিতীয় স্পেলে ২ ওভারে ১১, শেষ দিকে তৃতীয় স্পেলে এসে ২ ওভারে দেন ৪ রান। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বোলিং নিয়ে সন্তুষ্টি ঝড়েনি মাশরাফির কণ্ঠে, ‘প্রায় তিন মাস পর ম্যাচ খেলতে নেমেছি। জানতাম কঠিন হবে। প্রথম দিকে নো বল হচ্ছিলো। এগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় একটা প্রস্তুতি ম্যাচ আছে। আশা করি এর মধ্যে ঠিক হয়ে যাবে।’

টস জিতে ব্যাটিংয়ে নেমে জাকির হাসানের হাফ সেঞ্চুরিতে (৫৭) মাশরাফি বিন মর্তুজার সবুজ দল ২১১ রানের সংগ্রহ গড়ে। ৪৭.১ ওভারে সবকটি উইকেট হারায় তারা। নাঈম ইসলাম জুনিয়র ৩৩, আজমীর আহমেদ ২৯, সালমান হোসেন ২৫, মাশরাফি বিন মর্তুজা ১৯ ও রাহাতুল ফেরদৌস ১৯ করেন।

Reneta

ব্যর্থ হয়েছেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান মেহেদি মারুফ ১, এনামুল হক বিজয় ১ ও তুষার ইমরান শূন্য রানে ফিরে। ঘাসের উইকেটে ব্যাটিংয়ে নেমে ১১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে সবুজ দল। টেল এন্ডারদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত দু’শ পেরোয় তারা।

৮৪ রানে ৬ উইকেট পড়ে গেলে ব্যাটিংয়ে আসেন মাশরাফি। জাকিরের সঙ্গে জুটি বেধে দলীয় রান একশ পার করেন। দেখেশুনে খেলতে থাকা জুটিটি যখন বড় হওয়ার পথে নাসিরের দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান ম্যাশ। ব্যাটিং নিয়ে মাশরাফি বললেন, ‘২০-২২ ওভারের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। চেষ্টা করছিলাম যতক্ষণ মাঠে থাকা যায়। অনেকদিন পর মাঠে নেমেছি, যতক্ষণ মাঠে থাকবো ততই ভালো। ওটাই চেষ্টা করছিলাম।’

মাশরাফির বিদায়ের পর টেল এন্ডারদের ব্যাটিংয়ে দু’শ পেরোয় সবুজ দল। লাল দলের আবু হায়দার রনি, আবুল হাসান রাজু ও মেহেদি হাসান নিয়েছেন দুটি করে উইকেট নেন। নাসির হোসেন, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম ও নাসুম আহমেদ নেন একটি করে উইকেট।

ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচ হলেও শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে ম্যাচ প্রস্তুতি সারতেই খেলছেন জাতীয় দলের তিন ক্রিকেটার মাশরাফি, সানজামুল ও নুরুল হাসান সোহান। এই তিন ক্রিকেটার শনিবার শ্রীলঙ্কায় যাবেন। ইমার্জিং কাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT