ক্রিকেট

সাইফের ‘৯৬’ এখন মুনিমের

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশ ক্রিকেটার মাঠে প্রস্তুতি নিচ্ছেন, খেলার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিপিএল মাতিয়ে টি-টুয়েন্টি দলে সুযোগ পাওয়া মুনিম শাহরিয়ারের অভিষেক হয়েছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই। প্রথম আন্তর্জাতিক ম্যাচে খারাপ করেননি ডানহাতি ওপেনার।

বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার নাঈম শেখ ৫ বলে মাত্র ২ রান করে আউট হলেও মুনিম পেরিয়েছেন দুই অঙ্ক। তিন চারে ১৮ বলে ১৭ রান করে রশিদ খানের বলে হন এলবিডব্লিউ। কাভার দিয়ে প্রথম চারটি ছিল দেখার মতো।

মুনিমের আন্তর্জাতিক পথচলার শুরুটা হয়েছে পছন্দের জার্সি নম্বরেই। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা ‘৯৬’ নম্বরটা ধরে রেখেছেন তিনি।

যদিও জাতীয় দলে ৯৬ নম্বরটি সাইফ হাসানের। ছয় টেস্ট ও দুটি টি-টুয়েন্টি খেলেছেন এই নম্বরটি নিয়ে। সাইফ বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট ও টি-টুয়েন্টি খেলেছেন গত বছরের নভেম্বরে, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। এখন জাতীয় দলের বাইরে আছেন।

বিষয়:আফগানিস্তাননাঈমবাংলাদেশমুনিমলিড স্পোর্টসসাইফ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…