চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের সেঞ্চুরি, মিরাজের চার উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিনে ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন সাইফ হাসান। আর বল হাতে সফল দিনশেষ করেছেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ।

সাইফের শতকের দিনে রান পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলী। হাফসেঞ্চুরি তুলে অপরাজিত আছেন চট্টগ্রামের দুই ব্যাটসম্যান। হাফসেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

রংপুর ডিভিশনের বিপক্ষে চট্টগ্রামের মাঠে ঢাকার হয়ে সেঞ্চুরি করেছেন সাইফ হাসান। দিনশেষে ভালো অবস্থানে আছে ঢাকা। ৯০ ওভারে ৪ উইকেটে ৩১৪ রান তুলেছে তারা।

১২০ রান করা সাইফকে আউট করতে পারেননি রংপুরের কোনো বোলার। ১৭৩ বলে ১৩ চার ও তিন ছক্কায় সাজানো ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন তিনি। সাইফের সেঞ্চুরির ছাড়াও হাফসেঞ্চুরি করেছেন রনি তালুকদার (৬৫) ও রকিবুল হাসান (৫৭)। তাইবুর রহমান করেন ৩৫ রান।

দুই উইকেট নিয়ে রংপুরের সফল বোলার সোহরাওয়ার্দী শুভ।

এদিকে, ফতুল্লায় বরিশাল ডিভিশনের বিপক্ষে চট্টগ্রাম ডিভিশনের হয়ে রান পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলী। দিনশেষে ৬৯ রানে অপরাজিত অঙ্কন, আর ৬৮ রানে অপরাজিত আছেন ইয়াসির। এদুজন ছাড়াও শুরুতে হাফসেঞ্চুরি (৫৭) করেন ইরফান শুক্কুর।

Reneta

ইনজুরির কারণে তামিম ইকবাল খেলতে না পারলেও বেশ ভালো অবস্থানেই আছে চট্টগ্রাম। দিনশেষে ৪ উইকেটে ২৬১ রান তুলেছে তারা।

বরিশালের হয়ে ‍দুই উইকেট নেন মনির হোসেন।

খুলনায় অনুষ্ঠিত ম্যাচে খুলনার বিপক্ষে ২৬১ রানে অলআউট হয়ে গেছে রাজশাহী ডিভিশন। মূলত জাতীয় দলের তারকা বোলারদের দাপটের সামনেই ইনিংস লম্বা করতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা।

জুনায়েদ সিদ্দিক (৫১) ছাড়া রাজশাহীর অন্যকোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পাননি। ফরহাদ হোসেন ৪৫ ও ফরহাদ রেজা ৪১ ছাড়া ত্রিশের ঘরে যেতে পারেনি কেউ।

খুলনার হয়ে ৩৮ রান খরচায় ৪ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। এছাড়া আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নেন।

বগুড়ার ম্যাচে রাজশাহীর মতো অলআউট হয়েছে ঢাকা মেট্রোপলিস। সিলেট ডিভিশনের কাছে ২৪৬ রানেই গুটিয়ে যায় ঢাকা। তাদের দুজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৬৩ এবং শহিদুল ইসলাম ৫৪ রান করেন।

৪ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার রেজাউর রহমান। এনামুল হক জুনিয়র ও অলক কাপালি নেন দুটি করে উইকেট।

মেট্রোপলিস ইনিংসের জবাব দিতে নেমে অবশ্য স্বস্তিতে নেই সিলেটও। স্কোরবোর্ডে ৫ রান উঠতেই ওপেনার ইমতিয়াজ হোসেনের উইকেট হারিয়েছে তারা। এর মধ্যে আবার এক রান করে রিটায়ার্ড হার্টে গেছেন তৌফিক খান।

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিএলজাতীয় লিগমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT