চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় সাইফের সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উদ্বোধনী জুটিতেই রান উঠেছে ১২০। সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ হাসান। তার ১১৭ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ওয়ানডেতে ৩২২ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’।

তিন ম্যাচ সিরিজে এখন পর্যন্ত ১-১এ সমতা। শনিবারের ম্যাচ জিততে পারলে লঙ্কানদের মাটিতে সিরিজ জিতবে টাইগারদের ‘এ’ দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২২.২ ওভারে ১২০ রান তোলার পর আউট হন সাইফের উদ্বোধনী সঙ্গী নাঈম শেখ। ৭৬ বলে ৬৬ করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড তথা নিজেই নিজের উইকেট ভেঙে আউট হন বাঁহাতি এ ওপেনার!

নাঈমের পরপরই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক। পুরো সফরজুড়ে ব্যর্থ শান্ত এদিন করেছেন মাত্র ২ রান। আর এনামুল করতে পেরেছেন ১৫ রান।

১৫৬ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন সাইফ। তুলে নেন সেঞ্চুরি। ১১০ বলে ১২ চার ও ৩ ছক্কা হাঁকানোর পর শিরান ফার্নান্দোর বলে আউট হন প্রিয়ঞ্জনকে ক্যাচ দিয়ে।

সাইফের পর মিঠুন ৩২ করে আউট হলে কমে যায় রানের গতি। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে বাংলাদেশের ইনিংস থামে ৩২২ রানে, ৯ উইকেট হারিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দললিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ বছরে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়

পরবর্তী

বুয়েটে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ

পরবর্তী

বুয়েটে রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ

যুক্তরাষ্ট্র থেকে নায়াগ্রা জলপ্রপাতের গর্জন কানে বাজতো

সর্বশেষ

দিনাজপুরের আনছার আলীর আম এখন বিশ্ববাজারে

জুলাই ১৯, ২০২৬

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত

জুলাই ১৯, ২০২৬

মৃত্যুবার্ষিকীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ

জুলাই ১৯, ২০২৬

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, এক নজরে বিজয়ী যারা

জুলাই ১৯, ২০২৬

নতুন গান ‘পরাণ’ নিয়ে এলেন ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT