চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফউদ্দিনের চোট আসলে কোথায়?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৪৫ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটন থেকে: চোট নিয়ে লুকোচুরি বাংলাদেশ দলে নতুন কিছু নয়। তবে বিশ্বকাপের মঞ্চে তরুণ পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের চোট নিয়ে এতটা নাটক হবে তা ভাবনারও অতীত!

নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে জানা যায় টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে হ্যামস্ট্রিংয়ে চোট বয়ে বেড়াচ্ছেন সাইফউদ্দিন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কাউকে কাউকে আবার জানানো হয় চোট আসলে পিঠে।

বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, কাঁধের পুরনো চোটই ফিরে এসেছে সাইফউদ্দিনের।

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি সাইফউদ্দিন। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তবে কাঁধে চোট পাওয়া অফস্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের ফেরা একরকম নিশ্চিত। আকরাম জানালেন সে কথাই।

‘মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি। সাইফউদ্দিনেরটা এখনও ফিফটি ফিফটি অবস্থায় আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব, ফেরানোর চেষ্টা করছি। ট্রিটমেন্ট চলছে। আশা করি ঠিক হয়ে যাবে। কাঁধে যে সমস্যা আগে ছিল, সেটাই।’

কাঁধে চোট নিয়েই সাইফউদ্দিন মাতিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ। দারুণ বোলিং করে পেয়েছেন বিশ্বকাপ খেলার টিকিট। বড় মঞ্চেও নিজেকে মেলে ধরছিলেন দারুণভাবে। তবে পুরনো চোট বিশ্বকাপের মাঝপথে দেখা দেয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন এ তরুণ। নিজের চোট নিয়ে টু-শব্দটি পর্যন্ত করছেন না।

Reneta

চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় এই প্রতিবেদক সরাসরি সাইফউদ্দিনের কাছেই জানতে চান কোথায় সমস্যা। তিনি অবশ্য চোট ব্যাপারে কিছুই বললেন না টিম ম্যানেজমেন্টের অনুমতি না থাকায়।

এবার একটু পেছনে ফেরা যাক। আবাহনীর পেসার রুবেল হোসেন পড়লেন সাইড স্ট্রেইনের ইনজুরিতে। সাইফউদ্দিনের চোট কাঁধে। বিকল্প পেসার না থাকায় ইনজেকশন নিয়েই পুরো লিগ খেলে গেছেন সাইফউদ্দিন। তার প্রভাব সামনে পড়তে পারে সে শঙ্কা থাকার পরও বিশ্রাম দেয়া হয়নি তাকে।

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার। সাইফউদ্দিনের চোটের খবরে মিডিয়া তোলপাড় হলে গেলেও মাহমুদ জানালেন, চোট সম্পর্কে কিছুই জানে না তিনি। পেছনের ভুল যেন সামনে না আসে সেটি গোপন করতেই সাইফউদ্দিনের চোট নিয়ে এত নাটক নয়তো!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৬

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT