চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইকেলের চাকায় তাদের স্বপ্নযাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৯
শিক্ষা
A A

সাদিয়া, তন্বী, মাহমুদা, স্মৃতি, তমা, ঐশী ও ইফতেন্নাহার তাদের সবারই স্বপ্ন পড়াশুনা করে মানুষের মতো মানুষ হওয়া। কয়েক কিলোমিটার দূরের শিক্ষাপ্রতিষ্ঠান যেন সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে তাদের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে সেই দূরত্ব। সমাজের ভয়, চাপিয়ে দেওয়া প্রথা আর লজ্জা ভেঙে এখন তারা সাইকেল চালিয়ে স্কুলে আসে।

তারা সবাই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের ছাত্রী। তাদের সাইকেল চালিয়ে স্কুলে আসা নিয়ে কে কি বললো; তা নিয়ে কোনো মাথাব্যাথা নেই তাদের। বরং এভাবে স্কুলে আসা উপভোগ করে তারা।

নবম শ্রেণির ছাত্রী সাদিয়া জাহান। তাদেরই একজন। স্কুল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী উপজেলার ভোলার আলগীর চর গ্রামে তার বাড়ি। সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে আসে সাদিয়া। একই গ্রামের সহপাঠী নাজমুন্নাহার তন্বী ও মাহমুদা আক্তারও সাইকেল চালিয়ে স্কুলে আসে।

সাদিয়া, তন্বী ও মাহমুদা জানায়, এতে সময় কম লাগে। পায়ে হেঁটে স্কুলে আসতে যে কষ্ট হতো, সেই কষ্টতো নেইই। বরং আনন্দেই স্কুলে আসা যাওয়া করা যায়।

স্কুল থেকে দুই কিলোমিটার দূরবর্তী পলাশকান্দা গ্রামের নবম শ্রেণির ছাত্রী রওনাক জাহান স্মৃতি। গত বছর উপজেলা প্রশাসন তাকে একটি সাইকেল দেয়। সেই সাইকেল পেয়ে অভিভূত স্মৃতি নিয়মিতই সাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়া করে। মাঝে মাঝে ছোট বোন অষ্টম শ্রেণির ছাত্রী ইতিকে নিয়েও স্কুলে আসে সে।

স্মৃতির কথায়, ‘সাইকেলে চড়ে স্কুলে আসতে অন্যরকম ভাল লাগে। মেয়েরাও যে ইচ্ছা করলে পারে, সাইকেল চালিয়ে স্কুলে আসাটা তার সামান্য একটা নজির মাত্র। সুযোগ পেলে আরো বড় কিছু করতে পারবো আমরা।’

Reneta

দশম শ্রেণির ছাত্রী হাওয়া মিদুল ইফতেন্নাহার জানায়, সাইকেল চালিয়ে স্কুলে আসা-যাওয়ায় যেমন সময় বাঁচে, তেমনি রাস্তায় মেয়েদের জন্য প্রতিকূল পরিস্থিতিও অনেকটাই এড়ানো যায়।

মহসিনা আক্তার তমার মন্তব্য, ‘সবকিছুতেই পুরুষের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি পেতে মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে আসাটা একটা দারুণ ব্যাপার মনে হয়।’

দশম শ্রেণির ছাত্রী রিফাহ সানজিদা ঐশীর বাড়ি স্কুল থেকে একেবারেই কাছে। অনুপ্রেরণা থেকে সেও সাইকেল চালিয়ে যাওয়া আসা করে।

ঐশী তার চাচাতো ভাইয়ের সাইকেল দিয়ে চালানো শিখে এখন অন্যদের সাথে নিজেও স্কুলে যায়। তার অভিমত, সময়ের সাথে বদলে যাওয়ার মিছিলে শামিল হয়েছি আমি। 

সাখুয়া আদর্শ বিদ্যানিকেতনের (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক মোঃ সালাহ উদ্দিন মাহমুদ মেয়ে শিক্ষার্থীদের অনেকের সাইকেল চালিয়ে স্কুলে আসাকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘দূর থেকে আসা যেসব মেয়ে পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করে, অভিভাবকরা সচেতন হলে তারাও সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারে।’

Jui  Banner Campaign
ট্যাগ: ময়মনসিংহলিড নিউজসাইকেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

রাজশাহীতে পরাজিত প্রার্থীর বাড়িতে নবনির্বাচিত এমপি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

আব্বার মতো সৎ হওয়ার চেষ্টা করব: হুম্মাম কাদের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT