চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ বদির বিষয়ে যা জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৪, মে ২০১৮
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে সাংসদ বদি কেনো, প্রভাবশালী কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে প্রমাণ ছাড়া একজন এমপিকে চট করে ধরা যায় না। যদি সে অপরাধী হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে বিআরটিএ’র চলমান ভ্রাম্যমান আদালত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সারা দেশে এখন পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৫০ জনেরও বেশি ক্রসফায়ের ঘটনা প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন: সরকার কোন ভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোন ভাবেই সমর্থন করে না। কাউকেই হত্যা করা হয়নি।

মাদক ব্যবসায়ীদদের সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোও যুক্ত। এদের কাছে অস্ত্র রয়েছে। তাই যখনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারে যাচ্ছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য গুলি ছুড়ছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষা করেছে মাত্র।

ওবায়দুল কাদের বলেন: প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ, মাদক ব্যবসা বা ড্রাগ ডিলিংসের সঙ্গে যে বা যারাই জড়িত তারা কেউ ছাড় পাবে না। যত প্রভাবশালীই হোক তাদের অবশ্যই এই মাদকবিরোধী অভিযানের আওতায় আনা হবে।

এসময় বিএনপির সমালোচলনা করে কাদের বলেন:বাংলাদেশের মানুষ এই অভিযানে খুশি শুধু গাত্রদাহ শুরু হয়েছে বিএনপির। কারণ জনগণ খুশি কেন, সেটাই বিএনপির গায়ের জ্বালা।

Reneta

বিআরটিএ’র কার্যক্রমে এসে দলীয় রজনৈতিক কর্মীদের সমালোচনা করেন কাদের। বলেন: মটর সাইকেলে দু’জনের বেশি উঠা নিষেধ থাকলেও রাজনীতিক কর্মীরা তিনজন নিয়ে বেশি মটর সাইকেল চালিয়ে থাকেন। সাধারণ মানুষ আইনকে শ্রদ্ধা করলেও রাজনীতিকর্মীরাই আইন শৃঙ্খলা ভঙ্গ করে থাকে।

সকাল থেকে এই পর্যন্ত ৪৮টি মামলা দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৭৫ হাজার পাচঁশত টাকা আদায় করা হয়েছে। প্রায় ৬১টি মটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

গত ১মে থেকে ২৩ মে পর্যন্ত ৩১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরআবদুর রহমান বদিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT