চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ আমানুরকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৪৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

আত্মসমর্পনের একদিন পর টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাংসদ আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রিতেশ চাকমা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে টাঙ্গাইল জেলা কারাগের চিকিৎসা কেন্দ্র থেকে এমপি রানাকে আজ বিকেল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। আমানুরকে স্থানান্তরের এই প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে রোবার সকালে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার পলাতক আসামী সংসদ সদস্য আমানুর রহমান খান রানা টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে আত্মসমপর্ন করেন। পরে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Banglabid

২০১৩ সালের ১৮ জানুয়ারী রাতে শহরের কলেজ পাড়ায় নিজ বাস ভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুর আহম্মদের স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার অনুসন্ধানে টাঙ্গাইলের-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিনভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রিয় ছাত্র  লীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও পরিবহন ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনের নাম উঠে আসে।

এরপরই টাঙ্গাইল ছেড়ে আত্মগোপনে চলে যায় সাংসদ আমানুর। পরে এ বছরের ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আমানুরসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ১৭ মে এই ১০ জনের বিরুদ্ধে হুলিয়া ও মালামাল জব্দ করার নির্দেশ দেন আদালত।

২০ মে পুলিশ সাংসদ ও তাঁর তিন ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করে, তবে সেখানে উল্লেখযোগ্য কিছু ছিল না। সর্বশেষ ১৬ জুন আদালত আসামিদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন। সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি চিঠি দিয়ে জাতীয় সংসদের স্পিকারকে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আত্মজীবনীতে অনেক তথ্য জানালেন ডি ভিলিয়ার্স

পরবর্তী

পুকুরে সাঁতার শিখেই এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার সাঁতার প্রতিভারা

পরবর্তী

পুকুরে সাঁতার শিখেই এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার সাঁতার প্রতিভারা

আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের জন্য শীঘ্রই পূর্ণাঙ্গ দল ঘোষণা করবে বিসিবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT