চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার ৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর মেয়রের গুলিতে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে মৃত্যুর প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। পৌরমেয়র মিরুর গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

শাহজাদপুর পৌরসভার মেয়র এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শটগানের গুলিতে নিহত সমকাল প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যু ও ছাত্রলীগ নেতা আহতের ঘটনার প্রতিবাদে উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলা হরতালে সিরাজগঞ্জের সাংবাদিকরা সমর্থন জানান। অধিকাংশ দোকান-পাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের মোড়ে-মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে দোষীদের শাস্তি দাবীতে বিক্ষোভ করে এলাকাবাসী।  বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শাহজাদুপরে।

ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রলীগ নেতা বিজয়ের চাচা বাদী হয়ে শাহজাদপুর পৌরসভার মেয়র মিরুসহ ১৮ জনকে আসামী করে থানায় মামলা করেছেন। মেয়রের ছোট ভাই পিন্টু ও মিন্টুকে আটক করেছে পুলিশ।

শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে শিমুল ও তার নানীর যানাজা হয়। যানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান স্থানীয়রা।

Reneta

মাদলা গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মাদলা কাকিলামাড়ি কবরস্থানে দাফন করা হয়  সাংবাদিক শিমুল ও তার নানিকে। শুক্রবার শাহজাদপুরে আওয়ামীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক  শিমুল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT