বাংলাদেশ

সাংবাদিক রোজিনা ইস্যুতে ধৈর্য্য ধরতে বললেন ওবায়দুল কাদের

বেগম জিয়া জন্মদিনের রহস্য উন্মোচন করেছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম জিয়া জন্মদিন নিয়ে দীর্ঘদিনের রহস্য নতুন করে উন্মোচন করেছেন, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন। তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।

সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি কোনও অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই সংশ্লিষ্ট সাংবাদিক নিরাপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন বলে আশা করছি।

বিষয়:ওবায়দুল কাদেররোজিনা ইসলাম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…