চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ২০, মে ২০২১
- সেমি লিড, আদালত
A A
আদালত কক্ষে রোজিনা ইসলামের জামিন শুনানি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রের কথিত ‘গোপনীয় তথ্য চুরি’র চেষ্টার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় করা মামলার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে আজ বৃহস্পতিবার।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র ভার্চুয়াল আদালতে তার জামিনের এই শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোজিনা ইসলামের আইনজীবীদের একজন প্রশান্ত কুমার কর্মকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘রোজিনা ইসলাম প্রথম আলোর একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে যে ধারায় মামলাটি করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। তাছাড়া তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ। সার্বিক দিক বিবেচনা করে আমরা আশা করছি, আজ আদালত জামিন দেবেন।’

গত মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

তার আগেরদিন সোমবার সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে নির্যাতন করা হয় বলে জানিয়েন তার পরিবার। সেদিন রাতেই কথিত তথ্য চুরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়।

রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। পরে জানা যায়, তাকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রেখেছেন।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে আটকে রাখার কারণ সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিছুই জানাননি।

একপর্যায়ে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে আসা হয় এবং রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঘটনার প্রতিবাদে সারাদেশের সাংবাদিকরা বিক্ষােভ দেখান। অবিলম্বে তার মুক্তি দাবি করেন। এছাড়াও অন্যান্য পেশাজীবী সংগঠনগুলোও রোজিনা ইসলামের হেনস্তা ও হয়রানির প্রতিবাদ জানায়। পাশাপাশি জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তার গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

ট্যাগ: জামিন শুনানিরোজিনা ইসলামসরকারি অফিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিএসজিকে টানা দ্বিতীয় ফরাসি কাপ দিলেন এমবাপে

পরবর্তী

শেষ ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু কম, শনাক্ত বেশি

পরবর্তী
অক্সিজেন মাস্ক পরা রোগীর পাশে নার্স, হাসপাতালে চিকিৎসা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু কম, শনাক্ত বেশি

চাঁদে মঙ্গলের প্রথম ছবি, রোবোটিক রোভার থেকে তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝুরংয়ের তোলা মঙ্গলের প্রথম ছবি প্রকাশ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT