চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক রোজিনা ইসলামকে লাঞ্ছিত করায় ১১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৮, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক রোজিনা ইসলামকে পুলিশে হস্তান্তর, বেশ কয়েকজন পুলিশ ও সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা-গ্রেফতার লাঞ্ছিত করায় বিস্মিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের ১১ বিশিষ্ট নাগরিক।

মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন: “অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহকালে যেভাবে কর্মকর্তাদের দ্বারা হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত এবং সর্বোপরি রাষ্ট্রীয় গোপন তথ্য অপহরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তা আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।”

“বর্তমান করোনা দুর্যোগকালে সংকট মোকাবিলায় সরকার ও জনগণের যে ঐক্যবদ্ধ প্রয়াস পরিচালিত হচ্ছে তা’ সর্বতোভাবে জোরদার করার লক্ষে আমরা সবাই সমবেত রয়েছি। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যকর্মীরা গুরুদায়িত্ব পালন করে চলেছেন। একইসাথে মন্ত্রণালয়ের কতিপয় কর্মচারী-কর্মকর্তাদের দুর্নীতির কারণে সরকারও বিভিন্ন সময় বিব্রত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। এক্ষেত্রে রোজিনা ইসলামসহ অন্যান্য অনুসন্ধানী সাংবাদিকদের সহযোগিতা দ্বারা সরকার উপকৃত হয়েছেন। এমনি পরিস্থিতিতে সাংবাদিক রোজিনা ইসলাম আক্রান্ত হওয়ার কার্যকারণ আরো তলিয়ে দেখা ও হামলাকারীদের চিহ্নিত করে তাদের কর্মকাণ্ডের তদন্ত করার দাবি আমরা জানাচ্ছি।”

তারা আরও বলেন: আমরা মনে করি রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তিলাভে সরকার বিবেচকের ভূমিকা পালন করবেন। তথ্য প্রাপ্তির অধিকার এবং দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা, সরকারের ঘোষিত এই দুই নীতির সঙ্গে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে সাক্ষর করা ১১ বিশিষ্ট নাগরিক হলেন: আবদুল গাফ্ফার চৌধুরি, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, আবদুস সেলিম, নাসির উদ্দীন ইউসুফ।

ট্যাগ: রোজিনা ইসলামসাংবাদিক গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ারেন্টাইন মুক্ত সাকিব-মোস্তাফিজ

পরবর্তী

জন্ম একসঙ্গে, করোনায় মৃত্যুও একসঙ্গে

পরবর্তী
দুই ব্যক্তি একসঙ্গে দাঁড়িয়ে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্ম একসঙ্গে, করোনায় মৃত্যুও একসঙ্গে

অফিসে রোজিনা ইসলামের সাথে আচরণ, কর্মীরা তার পাশে দাঁড়িয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘটনার দিনই অন্য শাখায় বদলি হয়েছিলেন রোজিনার মামলার বাদী

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT