চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মাহমুদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সাত দিনের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
অপরাধ
A A

চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার মামলার আসামীদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারে দাবি জানিয়েছে ঢাকায় কর্মরত সাধারণ সংবাদকর্মীরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সাংবাদিকরা বলেন, এক সপ্তাহের মধ্যে চিহ্নিত আসামীদের গ্রেপ্তার করা না হলে ডিএমপি কমিশনার, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

Banglabid

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে।

দুঃখজনক হলেও সত্যি যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাওকে গত সপ্তাহেও খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করেনি। উপরন্তু সিএমপি কমিশনার মামলায় আত্মীয় আসামীর পক্ষাবলম্বন করে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সাংবাদিক মাহমুদ হোসাইনের উপর হামলায় জড়িত আসামীদের এক সপ্তাহের মধ্যে যদি গ্রেফতার করা না হয় তাহলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকল সাধারণ সাংবাদিকদের সাথে কঠোর ও দুর্বার আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।

Reneta

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

গত ১১ জানুয়ারি রাত পৌনে ১০ টায় রামপুরার ই ব্লকের ৬ নম্বর রোডে এ চ্যানেল নাইনের অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রতিবেদক মাহমুদ হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই রাতে চ্যানেল নাইনে অনুসন্ধানী অনুষ্ঠান ‘নাইন ইনভেস্টিগেশন’ এর প্রথম পর্বটি প্রচারিত হয়। অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার করায় দুর্বৃত্তরা হামলা করে বলে মনে করেন নির্যাতিত সাংবাদিক মাহমুদ।

তিনি বলেন, তুচ্ছ একটি ইস্যু তৈরি করে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ভাই মনির পরিচয়ে মারধর শুরু করে। পরে আরও কয়েকজন এসে পুলিশের উপস্থিতিতে কিল-ঘুষি মারে। এসময় রামপুরা বনশ্রীর কল্যাণ সমিতির সাবেক প্রচার সম্পাদক লেবুর পরিচয়ে আরও ২/৩জন হামলায় অংশ নেয়।

পরে পরিস্থিতি বুঝে তড়িৎ সেখানে বেড়িয়ে যাই রামপুরা থানায় আশ্রয় নিই। সেখান থেকে খিলগাঁও থানায় আসি। এ ব্যাপারে রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলা (নং-১৭) হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানববন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টার সিনেপ্লেক্সে ১ টিকেটে ১টি ফ্রি!

পরবর্তী

মুক্তির অনুমতি পেলো সুবর্ণা-সব্যসাচী জুটির ‘গণ্ডি’

পরবর্তী

মুক্তির অনুমতি পেলো সুবর্ণা-সব্যসাচী জুটির ‘গণ্ডি’

সিটি নির্বাচন নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান নির্বাচন কমিশনকে করতে হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT