চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ভাস্কর ভাদুরীকে অভয় দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

শহীদ বুদ্ধিজীবী দিবসে ড. কামাল হোসেনকে প্রশ্ন করা যমুনা টিভির সিনিয়র সাংবাদিক ভাস্কর ভাদুরীকে অভয় দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভা শেষে বের হয়ে যাওয়ার পথে ডেকে নিয়ে এই সাংবাদিককে তার স্বাভাবিক কাজ নির্ভয়ে চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাস্কর ভাদুরী বলেন, প্রথমে আপা (প্রধানমন্ত্রী) আমার কাছে জানতে চাইলেন- সেদিন কী হয়েছিলো। আমি বিস্তারিত বললাম। তখন আপা বললেন, ‘এতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি তোমার কাজ নির্ভয়ে চালিয়ে যাও।’

উনারা যদি এভাবে সাংবাদিকদের ‘খামোশ’ বলে থামিয়ে দিতে চান তাহলে তারা ক্ষমতায় এসে কী বাক স্বাধীনতা নিশ্চিত করবে তা মানুষের জানা হয়ে গেছে শেখ হাসিনার এমন মন্তব্যের বিষয়টা জানান ভাস্কর।

এসময় আওয়ামী লীগে থাকা অবস্থায় ড. কামাল হোসেনের অপ্রীতিকর নানা আচরণের বিষয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্করসহ উপস্থিতদের জানান।

ভাস্কর জানান, তার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন স্নেহশীল আচরণে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভাস্কর।

Reneta

গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান ড. কামালসহ ঐক্যফ্রন্ট নেতারা।

সেখানে জামায়াতে ইসলামী নিয়ে বারবার প্রশ্ন করায় এ সাংবাদিকদের ওপর রেগে যান ড. কামাল হোসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করেন, কত পয়সা পেয়েছো এসব প্রশ্নগুলো করতে? তিনি আরও বলেন, চুপ করো। চুপ করো, খামোশ।

পরেরদিন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ড. কামাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. কামাল হোসেনলিড নিউজশহীদ বুদ্ধিজীবী দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT