চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক বন্ধুর চোখে মহসিন আলী

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৩:৩৯ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

মন্ত্রী হওয়ার পর সাংবাদিকবিরোধী ইমেজ পাওয়া সৈয়দ মহসিন আলীর কাছের বন্ধুদের অনেকেই ছিলেন খ্যাতনামা সাংবাদিক। এমনই এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদ সংস্থা এপি’র সাবেক ব্যুরো চিফ এবং ইনফোকাস’র প্রধান নির্বাহী ফরিদ হোসেন স্মৃতিচারণে তুলে ধরলেন মহসিন আলীর ব্যক্তিরূপ।

ব্যক্তি মহসিন আলীকে তিনি এক কথায় বর্ণনা করলেন বন্ধুবৎসল মানুষ হিসেবে। তিনি বলেন, মহসিন আলী ছিলেন খুবই অতিথিপরায়ণ একজন মানুষ। ‘বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন। তার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে মিশেছেন তারা জানেন উনি কতটা বন্ধুত্বপরায়ণ ছিলেন।’

‘মহসিন আলীর মৌলভিবাজারের বাড়িতে আমরা যদি কোনো দরকারে আগে থেকে না জানিয়ে রাত দু’টোর সময়ও গিয়ে উঠতাম, তার আয়োজন দেখে মনে হতো যেনো আগে থেকে জানিয়ে দেখা করতে গিয়েছি। দুপুরে খাওয়ার আগে কোনো বাসায় গেলে যেমন আয়োজন পাওয়া যায়, রাত দু’টোতেও তেমন ব্যবস্থা করতেন তিনি।’

শুধু যে বন্ধু বা পরিচিতদের প্রতিই সৈয়দ মহসিন আলী এরকম অতিথিপরায়ণ ছিলেন, তা নয়। ‘আমরা যদি সঙ্গে নিজেদের আরো সাত-আটজন নিয়ে হাজির হতাম, তবুও ততোটাই আপ্যায়ন করতেন তিনি। তাও হাসিমুখে। অতিথি আপ্যায়নের সময় তার মুখে হাসি ছাড়া কখনো এক বিন্দু ক্লান্তিও দেখা যেতো না। খুবই আমুদে প্রকৃতিরও ছিলেন সৈয়দ মহসিন আলী।’

গণমাধ্যমে সম্প্রতি উঠে আসা সৈয়দ মহসিন আলীর বিভিন্ন আচরণ, শব্দপ্রয়োগ বিষয়ে ফরিদ হোসেন বলেন, ‘আমরা, যারা মহসিন আলীর বন্ধু ছিলাম, তাকে ঘনিষ্ঠভাবে চিনি, তারা এসব ব্যাপারে বেশ অবাক হয়েছি। মৌলভিবাজারের সাংবাদিকরা এখনো তার সম্পর্কে ভালো কথাই বলেন।’

গণমাধ্যম কিছু কিছু ব্যাপারে মহসিন আলীকে যেভাবে চিহ্নিত করেছে, তাকে এর সম্পূর্ণ বিপরীত উল্লেখ করে ফরিদ হোসেন বলেন, এমন উদারচিত্তের মানুষ খুব কমই আছেন।

Reneta

‘তিনি এতোটাই সৎ ছিলেন যে, মিডিয়াতে তাকে নিয়ে আলোচনার ঝড় চলার সময় আমি কিংবা হাসান শাহরিয়ারের মতো সাংবাদিকরা তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরও এ ব্যাপারে কোনো সহায়তা চাননি।’

সাংবাদিক বন্ধুদের দ্বারা তিনি এতোটাই প্রভাবিত ছিলেন যে, নিজের মেয়েকেও সাংবাদিকতায় পড়িয়েছেন তিনি। তাকে হারিয়ে একজন ভালো বন্ধু, বড় ভাই হারিয়েছেন বলে জানান ফরিদ হোসেন।

গান শুনতে এবং গাইতে খুব পছন্দ করতেন মহসিন আলী। সেসব কথা বলতে বলতে তিনি বিষণ্ন হয়ে পড়েন।

পুরনো স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘২০০৮ এর নির্বাচনের কিছু সময় আগে একবার মহসিন আলী খুব অসুস্থ হয়ে বারডেমের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। সেসময় তিনি এবং হাসান শাহরিয়ার মহসিন আলীকে দেখতে হাসপাতালে গেলে ডাক্তার বলেন: আপনাদের সঙ্গে এটাই তার শেষ দেখা। শুনে আমরা খুব কষ্ট পেলাম। কিন্তু তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। বাসায় ফেরার পর তার সঙ্গে দেখা করতে গিয়ে আমরা ফিরে পেলাম আগের সেই আমুদে হাস্যোজ্জ্বল মহসিন আলীকে।’

আগের মতো এবারও বন্ধুকে মৃত্যুর মুখ থেকে ফিরে পাওয়ার আশা করছিলেন ফরিদ হোসেনের মতো কাছের বন্ধুরা। কিন্তু এবার আর তিনি ফিরে এলেন না পুরনো সেই পরিচিত অট্টহাসি নিয়ে। চলেই গেলেন না ফেরার দেশে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সমাজকল্যাণ মন্ত্রীসৈয়দ মহসিন আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT