চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক পরিচয়ে ভুয়া কার্ডধারীর বিরুদ্ধে পিআইডির জিডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২১
অপরাধ
A A

সাংবাদিক পরিচয়ে ভুয়া অ্যাক্রেডিটেশন কার্ড নম্বরধারী এক প্রতারকের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে তথ্য অধিদফতরের পক্ষ থেকে একটি জিডি করা হয় (নম্বর ৬৭৬)।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, জনৈক এম. শাকির আলী বেআইনিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম সংবলিত এবং তথ্য অধিদফতরের অ্যাক্রেডিটেশন কার্ড নম্বর ব্যবহার করে একটি ভিজিটিং কার্ড ছাপিয়ে ক্রাইম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিজেএবি) এর জেনারেল সেক্রেটারি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন, যা তথ্য অধিদফতরের দৃষ্টি আকৃষ্ট করেছে। তার ভিজিটিং কার্ডে তথ্য অধিদফতরের অ্যাক্রিডিটেশন কার্ড নং-৩৯২৭ ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।

Banglabid

প্রকৃতপক্ষে তথ্য অধিদফতরের ৩৯২৭ নং কার্ড অন্য একজন সাংবাদিকের নামে ইস্যু করা হয়েছিল, যার মেয়াদ গত ২০১৩ সালে শেষ হয়ে গিয়েছে।

ফেসবুকে সাংবাদিকদের গ্রুপ ‌‘মিডিয়া ওয়াচ’ এ একটি ভিজিটিং কার্ড শেয়ার হওয়ার পর এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ওই ভিজিটিং কার্ডে দেখা যায়, সরকারি মনোগ্রাম ব্যবহার করা এম. শাকুর আলী ‘ক্রাইম জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (সিজেএবি)’ এর জেনারেল সেক্রেটারি পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। এছাড়া তথ্য মন্ত্রণালয়, পিআইডির নামও ব্যবহার করা হয়।

এ প্রেক্ষিতে এই ভুয়া কার্ডধারী এম. শাকির আলী সম্পর্কে সকলকে সচেতন থাকার জন্য তথ্য অধিদফতরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লকডাউনে শিশুরা সুষম খাদ্য থেকে বঞ্চিত হয়েছে’

পরবর্তী

হাবীবের ‘ঠাণ্ডা কফি’র রহস্য ঘোচালেন জিকো!

পরবর্তী

হাবীবের ‘ঠাণ্ডা কফি’র রহস্য ঘোচালেন জিকো!

খাদ্য সুরক্ষায় বাংলাদেশে এফএও’র প্রকল্প শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT