চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়ন সম্ভব হবে না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A
সাংবাদিক হত্যা ও নির্যাতন, বাংলাদেশ

সাংবাদিক হত্যা ও নির্যাতন, বাংলাদেশ

প্রতি সাড়ে ৪ দিনে সারাবিশ্বের কোথাও না কোথাও একজন করে সাংবাদিক নিহত হচ্ছেন। গত ১০ বছরে নিহত হয়েছেন ৮২৭ জন সাংবাদিক। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ‘দ্য সেফটি অব জার্নালিস্টস অ্যান্ড দ্য ডেঞ্জার অব ইম্পিউনিটি’ শীর্ষক প্রতিবেদনে সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লিবিয়ার মতো আরব রাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে। ওইসব দেশে বিদেশী সাংবাদিকদের চেয়ে স্থানীয় সাংবাদিকদের প্রাণনাশের ঝুঁকি বেশি। এ পর্যন্ত নিহত হওয়া সাংবাদিকদের ৯০ শতাংশই স্থানীয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি হতাহতের তালিকায় যোগ হচ্ছে অনলাইন সাংবাদিকদের নাম। ২০১৪ সালে যেখানে মাত্র দুজন অনলাইন সাংবাদিক প্রাণ হারিয়েছিলেন, সেখানে গত বছর মারা গেছেন ২১ জন। সেসঙ্গে নারী সাংবাদিকদের ওপরে হামলার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশের সাংবাদিকরাও রয়েছেন নানাবিধ প্রতিকূলতার মুখে, ১৯৯২ থেকে দেশে ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের পরিবারগুলো অর্থনৈতিক সমস্যাসহ বিভিন্ন সমস্যা আর নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। সাংবাদিকদের পাশাপাশি প্রকাশক ও মুক্তমনা-ব্লগাররাও যুক্ত হয়েছেন হতাহতের তালিকায়। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা, কখনও কখনও তাদের প্রাণ দিতে হচ্ছে। সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনার বিচারিক তদন্তে দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সংস্কৃতিতে এসব ঘটনা বেড়েই চলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুক্ত গণমাধ্যমের বিকাশে সরকার সচেতন বলে দাবি করলেও সাংবাদিক নির্যাতন-হত্যাকাণ্ডের ঘটনা সাংবাদিকদের অসহায়ত্ব বাড়িয়ে চলেছে। তবে, সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে ঢাকায় এক আলোচনায় সাংবাদিক নেতারা এও বলেছেন, সাংবাদিকদের মধ্যে বিভক্তির কারণেও সাংবাদিক হত্যা এবং নির্যাতনের ঘটনাগুলোতেউপযুক্ত বিচার পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমের স্বাধীনতায় সকল প্রকার প্রত্যক্ষ-পরোক্ষ হস্তক্ষেপ ও সংবাদকর্মীদের হয়রানি বন্ধসহ দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা প্রতিহত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। সাংবাদিক নির্যাতন, হত্যার দ্রুত সুষ্ঠু বিচার হওয়াও জরুরি। উন্নয়ন কর্মকাণ্ড আর সরকারের মধ্যে আয়নার মতো কাজ করা সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রবণতা বন্ধ না হলে গণতন্ত্রের বিকাশ ও জনগণের প্রকৃত উন্নয়ন কখনই সম্ভব হবে না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আচরণবিধি লঙ্ঘন: শামীম ওসমানকে সর্তক করতে ইসি’র নির্দেশ

পরবর্তী

ঢাকা লিট ফেস্ট: যাপিত জীবনের অনন্য সম্মিলন

পরবর্তী

ঢাকা লিট ফেস্ট: যাপিত জীবনের অনন্য সম্মিলন

নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় অপরাধীদের আড়াল করা হচ্ছে: বিএনপি

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT