বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সংবাদ পরামর্শক ও প্রবীণ সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ মারা গেছেন। বুধবার রাতে কানাডার টরেন্টোর মার্গারেট হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকায় অবস্থানরত তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। খ্যাতিমান সাংবাদিক নিজাম উদ্দিন ১৯৪৭ সালে নোয়াখালির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ইংরেজী দৈনিক মনিং নিউজ এবং বাংলাদেশ অবজারভারসহ ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় কাজ করেন। পারিবারিক সূত্রে জানানো হয়,তাকে টরেন্টোতেই দাফন করা হবে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ কর্মরত সাংবাদিক- কর্মচারীবৃন্দ সংস্থার সংবাদ পরামর্শক নিজাম উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।







