চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক খোকনের পরিবারের দায়িত্ব কর্তৃপক্ষকেই নিতে হবে: ডিইউজে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের পরিবারের দায়িত্ব দৈনিক সময়ের আলো কর্তৃপক্ষকেই নিতে হবে বলে দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

পাশাপাশি সরকারকেও এই সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

বুধবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসাপাতালে দৈনিক সময়ের আলো’র নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ন কবীর খোকন মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে তিনি কোভিড-১৯ রোগে মারা গেছেন।

ডিইউজের কার্যনিবাহী কমিটি প্রয়াতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিত না করে কাজ করতে বাধ্য করেছে দৈনিক সময়ের আলো কর্তৃপক্ষ। করোনার দুর্যোগকালে সকল ধরনের পরিবহন বন্ধ থাকার পরেও এই পত্রিকাটির বেশিরভাগ সাংবাদিক ও কর্মচারিদের বাসা থেকে পায়ে হেঁটে অফিস করতে হচ্ছে। রাতে বাসায় পৌঁছানোর গাড়ির ব্যবস্থা থাকলেও সেখানেও গাদাগাদি করে সবাইকে বসতে বাধ্য করা হয়।’

Reneta

‘‘গণমাধ্যম প্রতিষ্ঠান চালু রাখা হলেও স্বগোত্রীয় প্রতিষ্ঠানের মধ্যে নিউজ শেয়ারিং ও কম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট পরিহার করতে হবে। কমিয়ে আনতে হবে ঝুঁকি। সহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পথে-ঘাটে-মাঠে বাইরে নিউজ সংগ্রহে যাওয়া সাংবাদিকের জন্য আইসোলেশান নিউজরুমের ব্যবস্থা করতে হবে।’’

মোহিতুল ইসলামের মৃত্যুতে শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সিনিয়র সদস্য ও প্রবীণ সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জু বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসডিইউজেদৈনিক সময়ের আলোহুমায়ুন কবীর খোকন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT