আদালত

সাংবাদিক কাজলকে কেন জামিন নয়?

নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকরা একটি সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকরা একটি সংকীর্ণ গলি দিয়ে যাচ্ছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

কেন তাকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সেই সাথে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে মামলার নথিসহ আগামী ১২ নভেম্বর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদনের পর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে কাজলের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। এর আগে নিম্ন আদালত এই মামলায় কাজলের জামিন নামঞ্জুর হয়।

বিষয়:সাংবাদিক কাজল হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…