পাবনা শহরে সাংবাদিক অঞ্জন রায়ের পৈতৃক বাড়ি দখল করে আছে স্থানীয় কিছু প্রভাবশালী দুস্কৃতকারী।
সকল ধরনের নথিপত্রসহ আদালতের রায়ের পরও শহীদ পরিবারের সন্তান অঞ্জন রায় তার পৈতৃক ভিটার দখল ফেরত পাননি।
নিজ ভিটামাটি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ও বিশিষ্টজনদের উদ্দেশ্য করে অঞ্জয় রায় লিখেছেন, অপরের জন্য আপনারা অনেক যুদ্ধ করেছেন- সফল হয়েছেন।
‘এবার ন্যায্য দাবিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি- মুক্তিযুদ্ধে শহীদের সম্পত্তি কিভাবে শত্রু সম্পত্তির তালিকায় থাকে? কেনো আমাদের পরিবার ন্যায়বিচার পাবে না? আপনাদের মিলিত কন্ঠই এনে দিতে পারে সমাধান।’






