চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের অনাকাঙ্খিত আচরণে ক্ষুব্ধ ক্রিকেট সাউথ আফ্রিকা

সাবিত খান সাবিত খান
৩:৩৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের অভিযুক্ত প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সরাসরি মন্তব্য নেওয়ার সময় ঘটা অনাকাঙ্খিত ঘটনাকে হতাশাজনক দাবি করে বিবৃতি দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। এতে চ্যানেল নাইন নিউজের সাংবাদিক উইল ক্রাউচের আচরণকে ‘আক্রমণাত্মক হয়রানিমুলক’ বলে উল্লেখ করা হয়েছে।

অফিসিয়ালি অ্যাক্রিডিটেশন ও প্রটোকল না মেনে ওই সাংবাদিক ডু প্লেসিসের মন্তব্য নিতে যান। অ্যাডিলেড এয়ারপোর্টে উইল ক্রাউচকে বিরত রাখতে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দলীয় নিরাপত্তা কর্মী জুনায়েদ ওয়াদি। এসময় সাংবাদিককেও ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দিতে দেখা যায়।

এই ঘটনা মিডিয়া প্রটোকলের প্রতি চরম অবজ্ঞা ও সিএসএ একে সিকিউরিটি প্রটোকলের সরাসরি লঙ্ঘন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এর আগেও এমন ঘটনা দুইবার ঘটেছে।

এদিকে বল টেম্পারিংয়ের অভিযোগকে হাস্যকর বলেছেন হাশিম আমলা। অধিনায়কের কোন দোষ নেই, দাবি তার। এক সংবাদ সম্মেলনে স্কোয়াডের সকলের উপস্থিতিতে আমলা বলেন “মাঠে থাকার সময় আমাদের মুখে গাম থাকে, আপনি কি আমাকে লাঞ্চের পর দাঁত ব্রাশ করে আসতে বলেন?’

সংবাদ সম্মেলনে দলের সবার উপস্থিতিকে অভিযোগের বিরুদ্ধে সবার ঐক্য প্রকাশ বলে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২টি জিতেছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা বরণ করে নিতে হয় স্বাগতিকদের। হোবার্টে সেই ম্যাচের ৫৪ তম ওভারে মুখের লালা দিয়ে বল ঘষতে দেখা যায় প্রোটিয়া অধিনায়ককে, যেটির প্রতি সন্দেহের তীর।

Reneta

আইসিসি তাকে অভিযুক্ত করেছে। এই সংবাদ প্রথম প্রচারও করেছিলো চ্যানেল নাইন নিউজের সাংবাদিক কোরি নরিস।

অ্যাডিলেডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২৪ নভেম্বর। প্রথমটিতে ১৭৭ রানের জয়ের পর দ্বিতীয়টি সাউথ আফ্রিকা জিতে ইনিংস ব্যবধানে ৮০ রানে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT