কর্মস্থলে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেযারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, মাস্ক, গ্লভস ইত্যাদি।
এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী উপস্থিত ছিলেন বলে জানান বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।







