চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের চাকরিচ্যুত করে মাইক্রোসফটে রোবট নিয়োগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ৩০, মে ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

এখন থেকে সাংবাদিকদের কাজ করবে রোবট। এজন্য বেশ কয়েকজন চুক্তিভিত্তিক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে টেক জায়েন্ট মাইক্রোসফট।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদ, ছবি, শিরোনাম মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করার উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট।

বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্য থেকে নিউজ সংগ্রহ করা, শিরোনাম দেওয়া এবং ছবি যোগ করার কাজ করে আসছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদের কাজটা এখন ন্যস্ত করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতির উপর।

মাইক্রোসফট দাবি করেছে, নিজেদের ব্যবসার উন্নয়নমূলক পরিবর্তনের উদ্দেশ্যে তারা এই পদক্ষেপটি গ্রহণ করেছে।

এক বিবৃতিতে মাইক্রোসফট বলেছে, ‘অন্য যে কোনো প্রতিষ্ঠানের মতো আমরাও নিয়মিত আমাদের ব্যবসা উন্নত করার চেষ্টা করি। এটা করতে গিয়ে কখনো কখনো আরো বেশি অর্থ খরচ করতে হয়। এই উদ্যোগ করোনাভাইরাস মহামারির কারণে গৃহিত কোনো ব্যাপার নয়।’

আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মতো, মাইক্রোসফটও সংবাদ মাধ্যমের উপাদান তাদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য টাকা প্রদান করে। তারা সাংবাদিকদের নিয়োগ দিয়েছিল কোন সংবাদটি তারা প্রকাশ করবে, তার শিরোনাম কী হবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য।

Reneta

জুন মাসের শেষ নাগাদ অন্তত ৫০ জন সাংবাদিক তাদের চাকরি হারাবেন। তবে ফুল-টাইম কাজ করেন এমন এক দল সাংবাদিককে রেখে দিবে মাইক্রোসফট।

চাকরি হারানো একজন সাংবাদিক বলেন, এটা হতাশাজনক যে মেশিন এখন মানুষের জায়গা দখল করে নিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এখন এমনই হবে।

চাকরি হারানো আরও কয়েকজন সাংবাদিক বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সাংবাদিকতা করার ধারণাটি ভুল প্রমাণিত হবে। কারণ এর মাধ্যমে কড়া সম্পাদকীয় নীতি অনুসরণ করা অসম্ভব। তারা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রাসঙ্গিক খবর প্রকাশ করে দিতে পারে।

অন্যদিকে গার্ডিয়ান জানিয়েছে, মাইক্রোসফট থেকে চাকরি হারানো ২৭ জন সাংবাদিককে চাকরি দিয়েছে যুক্তরাজ্যের পিএ মিডিয়া।

একজন সাংবাদিক গার্ডিয়ানকে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রচুর লেখালেখি করেছি। এখন আমার চাকরিই এই পদ্ধতির কারণে হুমকির মুখে পড়লো!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাইক্রোসফটরোবটসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT