চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ‘খবর করে‘ দেবেন এসএম হলের ভিপি কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
এসএম হলের ভিপি কামাল উদ্দিন

এসএম হলের ভিপি কামাল উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থীকে মারধরের পর এবার সাংবাদিকদের ‘খবর করে দেওয়ার’ হুমকি দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্র সংসদের ভিপি কামাল উদ্দিন।

রোববার দুপুরে স্টুডেন্ট জার্নাল বিডি’র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক শাহীন রহমান আরফিন ‘ফুলার রোডে বিশ্ববিদ্যালয়ের দুই জন প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করাসহ একাধিক অভিযোগের বিষয়ে কামাল উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলার সময় তিনি এ হুমকি দেন বলে অভিযোগ করেন ওই সাংবাদিক।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থীসহ তিনজনকে মারধর করে আলোচনায় আসেন ভিপি কামাল উদ্দিন। মারধর থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গেলে প্রক্টরিয়াল টিমের ওপর চড়াও হয় কামাল উদ্দিনের অনুসারীরা।

Banglabid

পরে তারাই আবার বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে ফুলার রোডে মানববন্ধন করেন।

এসব বিষয়ে কথা বলতে ওই সাংবাদিক কামালকে আজ (রোববার) আবার ফোন করলে তিনি হুমকি দেন।

কামাল উদ্দিনের সাথে সেই সাংবাদিকের কথোপকথনের অডিওটি চ্যানেল আই অনলাইনের কাছে সংরক্ষিত আছে।

Reneta

অডিওটিতে শোনা যায় কামাল উদ্দিন সাংবাদিককে বলছেন, ‘মানুষকে ক্লিয়ার করার মতো কিছু আমার নাই। ঠিক আছে? যদি কথা বলতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, হল প্রশাসন আছে তাদেরকে নিয়ে সবার সাথে কথা হবে। কালকে তোমার সাথে কথা হয়েছে। কালকের (ফুলার রোডে শিক্ষার্থীদের মারধর) যে ঘটনা তুমি ওই বিষয়টা নিয়ে আছো। কালকে যে এতো বড় একটা মানববন্ধন হয়েছে। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

‘‘তুমি কি আজকে নিউজ করছো? কি নিউজ করছো? উল্টা-পাল্টা যদি কোনো নিউজ হয়, তোমরা সাংবাদিক যারা আছো, তাদের খবর আছে। উল্টা-পাল্টা কোনো নিউজ কইরো না। এতোটুকু বলে দিচ্ছি।’’

এ নিয়ে জানতে চাইলে হুমকির দেওয়ার বিষয়টি অস্বীকার করেন কামাল উদ্দিন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমি বলেছি যে যদি মিথ্যা নিউজ করেন তাহলে আপনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেব।’

এর আগেও হলের দুইজন শিক্ষার্থীকে সিট থেকে পিটিয়ে নামিয়ে দেওয়া, ডাকসু ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর ডিম নিক্ষেপ ও লাঞ্ছিত করায় জড়িত থাকাসহ একাধিক অভিযোগ রয়েছে কামাল উদ্দিনের বিরুদ্ধে। এসব ঘটনায় একাধিক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইইউবিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সেমিনার

পরবর্তী

টেস্ট-স্বস্তির দিনে লিডের পথে বাংলাদেশ

পরবর্তী

টেস্ট-স্বস্তির দিনে লিডের পথে বাংলাদেশ

‘অপকর্ম’ ফাঁসের পর পাপিয়াকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT