চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর সায়েন্সল্যাব, ধানমণ্ডি ও ঝিগাতলা এলাকায় সাংবাদিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সোমবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক বিবৃতিতে এই নিন্দা জানান। তাঁরা গুজব তৈরির ক্ষেত্র বন্ধে গণমাধ্যমকর্মীদের কাজের স্বাধীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সংবাদ ও ছবি সংগ্রহ করতে গিয়ে গত তিন দিনে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের হামলায় অন্তত ৩০ জন সংবাদকর্মী আহত ও হয়রানির শিকার হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন ভেঙে ফেলা হয়েছে, মেমোরি কার্ড কেড়ে নেওয়া হয়েছে, ছবি মুছে ফেলতে বাধ্য করা হয়েছে। বাধা এসেছে টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। সাংবাদিকদের পরিচয়পত্র খুঁজে খুঁজেও হামলার ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীদের মধ্য থেকেও গণমাধ্যমকর্মীদের হয়রানির ঘটনা ঘটেছে। যা একটি শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে বিতর্কিত করার অপচেষ্টা বলে মনে করি। এর মাধ্যমে একটি কুচক্রী মহল গণমাধ্যমকর্মীদের আন্দোলনকারীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর প্রচেষ্টায় লিপ্ত ছিল। এছাড়া সামাজিক যোগাযো গমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালিয়ে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস করারও একটি হীন প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। যা পরবর্তীতে বিভিন্ন ধরনের গুজব তৈরির পেছনে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করেছে।

এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দিয়েছিলেন এক ছাত্রলীগ নেতা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন।

তারা মনে করছেন, এতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ভালো উদাহরণ সৃষ্টি করছে না।

Reneta

বিবৃতিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংযত ও দায়িত্বশীল আচরণের জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, আমরা সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ, তথ্যের অবাধ নিশ্চয়তা এবং প্রকৃত সত্যের উম্মোচন চাই। সেটি নিশ্চিত করতে বিচারহিনতার সংস্কৃতি থেকে বের হয়ে সাংবাদিকদের ওপর সংঘটিত উদ্দেশ্যপ্রণোদিত হামলার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। যেকোনো ধরনের গুজব তৈরির ক্ষেত্র বন্ধে গণমাধ্যমের কাজের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবাদসাংবাদিকদের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT