চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ডিইউজে’র আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এছাড়া আগামী ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে সাংবাদিক হত্যা, হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে আল্টিমেটাম দেওয়া হয়।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক খায়রুল আলম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, দেশের সব মানুষ বিচার পায়, কিন্তু সাংবাদিক আহত বা নিহত হলে কোন বিচার পায় না। এটা কেন হবে? নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে কেউ কোন দায়িত্ব পালন করেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা কার ওপর ভরসা করবো? রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন, কিন্তু কেউ সাংবাদিকদের প্রতি কোনো দায়িত্ব পালন করেন না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আগামী তিনদিন অর্থাৎ ২৪ এপ্রিলের মধ্যে চিহ্নিত দোষীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হবে। যদি তাতেও কাজ না হয় ঈদের পর আমরা পুরো দেশে বিএফইউজে ও ডিইউজের নেতৃত্বে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

Reneta

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ইতোমধ্যেই হামলাকারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আগামী তিনদিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, শফিক বাশার, আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন প্রমুখ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিইউজেঢাকা সাংবাদিক ইউনিয়নবিএফইউজে
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT