চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 সাংবাদিকদের উপর হামলায় ডিআরইউ’র উদ্বেগ, নিন্দা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

ডিআরইউ সদস্য, সারাবাংলা ডট নেটের বিশেষ প্রতিনিধি গোলাম সামদানী, মোহনা টিভির স্টাফ রিপোর্টার মাইনুল হোসেন পিন্নু ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ডিআরইউ।

সোমবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ডিআরইউ নেতারা সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

ডিআরইউ’র দপ্তরসম্পাদক মোঃ জেহাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রোববার মিরপুরে কয়েকজন যুবক গোলাম সামদানীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।

“এর আগে শনিবার মোহনা টিভির স্টাফ রিপোর্টার মাইনুল হোসেন পিন্নু ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এছাড়া সায়েন্স ল্যাবরেটরি, জিগাতলা ও ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা হামলার শিকার হন। তাদের অনেকের মোবাইল ফোন ও ক্যামেরা ভাংচুর করে দুর্বৃত্তরা।”

Jui  Banner Campaign
ট্যাগ: ডিআরইউসাংবাদিকসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT