চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
৬:৫৬ অপরাহ্ন ০৬, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

দেশব্যাপী চলমান নিরাপদ সড়ক আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে হামলাকারীদের বিচারের দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিরাপদ সড়ক, নিরাপদ ক্যাম্পাসের দাবি ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন সংগঠনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেন।

একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে পাশে থেকেছে। কিন্তু বিএনপি-জামায়াত আজ সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে আন্দোলন কে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমাদের সেদিক থেকে সচেতন থাকতে হবে।
এছাড়া তিনি গণমাধ্যম কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল ঢাকায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে এবং কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দেয়া হয়েছে। এহেন ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের দাবি যতদ্রুত সম্ভব হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে।’

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম হানিফ, বিএনসিসির সি ইউ ও মো: সোহান শেখ, ডিবেটিং ক্লাবের সভাপতি আদনার কবীর সৈকত, সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন, বিজেএসসি ক্যাম্পাস সভাপতি শাহরিয়ার খান নোবেল প্রমুখ। এসময় বক্তারা সরকারকে নিরাপদ সড়কের দাবি দ্রুত সময়ের মধ্য বাস্তবায়ন করা ও সাংবাদিকদের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: কুবিকুবি সাংবাদিক সমিতিসাংবাদিকদের উপর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT