চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতা করতে হলে ভয়কে জয় করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
‘সাংবাদিকতা করতে হলে ভয়কে জয় করতে হবে’

‘সাংবাদিকতা করতে হলে ভয়কে জয় করতে হবে’

অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে একজন সাংবাদিক বহুমুখি হুমকি ও ভয়ের মুখোমুখি হতে পারেন। সাংবাদিকতা করতে হলে এরকম  হুমকি ও ভয়কে জয় করতে হবে। প্রতিবেদনের মূল লক্ষ্য হতে হবে রাষ্ট্র এবং জনগণের কল্যাণ।

শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইন ‍টিমের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ডিবিসি নিউজের এডিটর জায়েদুল আহসান ভয়কে জয় করার আহ্বান জানিয়ে বলেন, একজন সাংবাদিক রাষ্ট্র, সরকার এবং সামাজিক ও রাজনৈতিক শক্তির কাছ থেকে হুমকির মুখোমুখি হতে পারেন। এমনকি ব্যবসায়িক স্বার্থের কারণে কখনো কখনো নিজের প্রতিষ্ঠানও অনুসন্ধানী সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

‘এসব বিপত্তি আর বাধাকে অতিক্রম করেই সাংবাদিকতা করতে হবে, কারণ সত্য প্রকাশই সাংবাদিকতার মূল কাজ।’

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের অংশ হিসেবে চ্যানেল আই অনলাইন প্রতি মাসে একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনে। এর অংশ হিসেবেই এবার ‘খবর কোথায় লুকিয়ে থাকে’ বিষয়ে কথা বলতে অতিথি হয়ে এসেছিলেন অনুসন্ধানী সাংবাদিকতায় নানা পুরস্কারে ভূষিত জায়েদুল আহসান। তিনি একসময় দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক এবং ভোরের কাগজ ও দি ডেইলি স্টারের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন। পরে চ্যানেল আই অনলাইন কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জায়েদুল আহসান।

সেসময় চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ, ইনপুট এডিটর ফাহমিদা আখতার, আউটপুট এডিটর আব্দুল্লাহ আল সাফি সাবেক আউটপুট এডিটর প্রদীপ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Reneta

নবীন সাংবাদিকদের উদ্দেশে জায়েদুল আহসান বলেন: অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ‘লেগে থাকা’। একটি ঘটনার একটি সূত্র ধরে কাজ করার মাঝখানে এসে ‘কুইট’ করা যাবে না। যদি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, তবুও শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এই অভ্যাসটি সাংবাদিকতা পেশায় বেশ কাজে দেয়।

‘লেগে থাকা’র বিষয়ে নিজের নানা অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

সংবাদের সোর্সসহ অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন সাংবাদিক জায়েদুল আহসান

লোকাল বাসে যাত্রীদের কথা থেকে চিড়িয়াখানায় বাঘ হত্যার মতো বড় খবর, মৃত্যুদণ্ডে দণ্ডিতদের তালিকার সন্ধান করতে গিয়ে জেনারেল জিয়ার সময় বিনা বিচারে সামরিক বাহিনীর কয়েকশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কিংবা ওইসব মৃত্যুদণ্ডের বিষয়ে সব নথি পুড়িয়ে ফেলার নির্দেশসহ যে নথি তার খোঁজ পাওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি বিষয় যেখানে ছোট একটি ইঙ্গিত থেকেই বড় কিছুর খোঁজ পাওয়া যেতে পারে।

তিনি বলেন: তথ্য সংগ্রহের ক্ষেত্রে একজন সাংবাদিক নিজের চোখের পাশাপাশি কানকেও অনেক সময় সফলভাবে ব্যবহার করতে পারেন। সাংবাদিকতা বিষয়টি ২৪ ঘণ্টার, এটা এমন নয় যে এখন অফিসে আছি কিংবা ডিউটিতে আছি। বরং একজন সাংবাদিক সবসময়ই তার কাজের মধ্যে থাকেন। হয়তো ছুটি কাটাতে গিয়েও বড় কোন খবর পেয়ে যেতে পারেন।

‘পরিশ্রমের কোন বিকল্প নেই,’ মন্তব্য করে তিনি হাসতে হাসতে নিজেকে অলস হিসেবে উল্লেখ করেন।

বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন সাংবাদিক জায়েদুল আহসান

ঘটনা চারপাশে সব সময়ই ঘটছে, তাকে সাংবাদিকের দৃষ্টি দিয়ে দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ কখনো আপনা আপনি এসে ধরা দেয় না। প্রতিনিয়ত আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনা সাধারণ মানুষের চোখ দিয়ে দেখলে চলবে না, একটি ঘটনার ক্ষুদ্রতম সূত্র থেকে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা বের করাই সাংবাদিকের মূল দায়িত্ব।

জায়েদুল আহসান বলেন, একজন ভালো সাংবাদিকের অন্যতম বৈশিষ্ট্য তিনি সোর্স গড়ে তুলবেন, সোর্সের সঙ্গে ভালো সম্পর্ক তৈরী করবেন। কোন বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়ে গেলেও সোর্সের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাতে ভবিষ্যতে আরো বড় খবরের সন্ধান মিলতে পারে।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুসন্ধানী সাংবাদিকতাচ্যানেল আই অনলাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT