চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকতায় নৈতিকতা-পেশাদারিত্ব শিক্ষা দিতে শাইখ সিরাজের আহ্বান

পান্থ রহমান পান্থ রহমান
৩:৫৮ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

নীতি নৈতিকতা আর পেশাদারিত্বের অভাবে মানুষের আস্থা হারাচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা। নতুন সংবাদকর্মীদের তাই বেশি করে নীতি-নৈতিকতা ও পেশাদারিত্ব শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

সংবাদকর্মীদের বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কলম ও মাইক্রোফোন হাতিয়ার নয়; বরং সহযোগিতার উপাদান হতে হবে।

খাতা-কলমে সাংবাদিকতা এবং ট্রান্সমিশনের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনে চ্যানেল আই পরিদর্শন করেন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ – পিআইবি’র পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা। তাদের উদ্দেশে সংবাদ, গণমাধ্যম এবং সাংবাদিক হিসেবে গড়ে ওঠা নিয়ে বক্তৃতা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

Banglabid

তিনি বলেন, সংবাদের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। একই সঙ্গে সংবাদে নীতি-নৈতিকতার অবক্ষয়ও ঘটছে প্রতিনিয়ত। এটি শুধু বাংলাদেশের একক ঘটনা নয়; সারা পৃথিবীর। পেশাদারিত্বের জন্য নীতি-নৈতিকতার যে অবক্ষয় হয়, সেগুলো না থাকার ফলে সাংবাদিকরা সেগুলোকে তাদের লেখায় আনতে পারেন না। এ কারণেই সংবাদের বস্তুনিষ্ঠতা ও বিশ্বস্ততা নষ্ট হয়ে যায়। এ দিক থেকে প্রশিক্ষণ খুবই জরুরি বলে উল্লেখ করেন শাইখ সিরাজ।

দেশের কৃষি সাংবাদিকতার প্রবক্তা এবং গণমাধ্যম ব্যক্তিত্বকে সামনে পেয়ে নিজেদের ভেতরে থাকা অনেক প্রশ্নের উত্তর খোঁজেন শিক্ষার্থীরা। স্বতস্ফুর্তভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেন শাইখ সিরাজ।

‘বস্তুনিষ্ঠ একটি সংবাদের আচরণ কী হবে, আপনি কী বা কতটুকু বলতে অথবা দেখাতে পারবেন, কতটুকু বলতে পারবেন না, কতটুকু দেখাতে পারবেন না – এগুলো যতক্ষণ পর্যন্ত একটি সংবাদ প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিতে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ এই সময়টা লেগে যাবে,’ বলেন শাইখ সিরাজ।

Reneta

পরে শিক্ষার্থীরা চ্যানেল আই’র অনুষ্ঠান, ট্রান্সমিশন, নিউজরুমসহ কারিগরি বিভাগগুলো ঘুরে দেখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT