চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে হুমকি দিয়ে নিন্দার মুখে কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

সাংবাদিকদের সাথে কঙ্গনার তর্ক-বিতর্ক কিংবা বাকযুদ্ধ নতুন কোন বিষয় নয়। তবে এবার জনসম্মুখে এক সাংবাদিককে জেলের হুমকি দিয়ে চরম নিন্দার মুখে পড়েছেন বলিউডের শীর্ষস্থানীয় এই অভিনেত্রী।

সম্প্রতি মুম্বাই প্রেস ক্লাবের সাংবাদিক কমলেশ সুতাকে টুইটের মাধ্যমে আইনী নোটিশ পাঠিয়ে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন কঙ্গনা।

কুইন খ্যাত এই চিত্রনায়িকার দাবি কমলেশ তার নামে শিবসেনাকে ভোট দেওয়ার ব্যাপারে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে কঙ্গনা রানাউত দাবি করেছিলেন যে তিনি বিজেপি সমর্থক হলেও শিবসেনাকে ভোট দিতে বাধ্য হয়েছেন। অভিনেত্রী আরো বলেছিলেন যে দুটি দল জোটে থাকার কারণে তিনি বিজেপির পক্ষে ভোট দেওয়ার বোতামটি খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে শিবসেনাকেই ভোট দিতে হয়েছে তাকে।

এদিকে কমলেশ টুইট করেছেন যে, কঙ্গনা বান্দ্রার পশ্চিম আসনের ভোটার। যে আসনটি বিজেপি প্রার্থী আশীষ শেলারের। যিনি ২০১৯ সালের বিধানসভা নির্বাচন এবং বিজেপির পুনম মহাজন লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

যদিও পরবর্তীতে তিনি বলেন যে, তিনি ২০১৪ সালের কথা বলছেন। তবে সেই হিসেব না করেই কঙ্গনা তাকে আক্রমণ করে কথা বলেন। কঙ্গনা তার টুইটে কমলেশের উদ্দেশ্যে লেখেন, ‘আপনি ভুল। ভুল তথ্য ছড়াবেন না। আমি আপনাকে আইনী নোটিশ পাঠাবো। আপনাকে এর সত্যতা আদালতে দিতেই হবে।’

যদিও সেই টুইটটি পরবর্তীতে কঙ্গনা সরিয়ে ফেলে। তবে এর স্ক্রিনশট এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতজেলটুইটনিন্দাসাংবাদিকহাজত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT