চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে মেরে তার ফেসবুকও হ্যাক করলো আইএস

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
৩:৫২ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

রুকিয়া হাসান নামের এক সিরিয়ান সাংবাদিকের শিরোশ্ছেদের পর তারই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে জঙ্গি সংগঠন আইএস। হত্যাকাণ্ড লুকিয়ে মাসের পর মাস ওই অ্যাকাউন্ট ব্যবহার করেছে তার বন্ধু ও সহকর্মীদের ফাঁদে ফেলতে।

সিরিয়ান বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ বছর বয়সী রুকিয়া হাসানকে গত সেপ্টেম্বরে হত্যা করে আইএস। কিন্তু হত্যার খবর প্রকাশ করা হয় আরো তিন মাস পর। ওই তিন মাস সময়ে আইএস তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে রুকিয়া সেজে তার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছে। উদ্দেশ্য অন্যান্য সাংবাদিক ও আইএস বিরোধী মানবাধিকার কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহ।

রুকিয়া লিখতেন নিসান ইবরাহিম নামে। ‘রাক্কা উজ বিইং স্লটারড সাইলেন্টলি’ নামের একটি মানবাধিকার গ্রুপের সদস্যরা টুইটারে রুকিয়ার মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করে। ওই গ্রুপের এক সদস্য টুইটারে রুকিয়ার শেষ কথা হিসেবে একটি উক্তি প্রকাশ করেন। ওই টুইট অনুসারে রুকিয়ার শেষ কথা ছিলো:

‘আমি রাক্কায় আছি এবং আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আইএস যখন আমাকে আটক করবে এবং মেরে ফেলবে তাতেও দুঃখ নেই। কারণ তারা আমার মাথা কেটে ফেলবে এবং আমি মর্যাদার সাথে মারা যাবো। আইএসের সঙ্গে থেকে অপমানিত হওয়ার চেয়ে এই মৃত্যু ভালো।’

রুকিয়া হাসান ইউনিভার্সিটি অব আলেপ্পোতে দর্শনে পড়াশোনা করেছেন। ২০১১-এ সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরোধী দলকে সমর্থক ছিলেন।

আইএস সিরিয়ার রাক্কা দখলের পরও সেখানেই ছিলেন রুকিয়া। সেখান থেকেই আইএস শাসনামলে তার শহরে সঙ্গীত, শহরের দুরবস্থা এবং দৈনন্দিন জীবনের চিত্র ফেসবুকে তুলে ধরতেন। আইএস রাক্কায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কথা বললে তা নিয়েও ফেসবুকে নিয়মিত উপহাস করেন তিনি। কিন্তু ফেসবুকে তার পদচারণা গত ২১ জুলাই হঠাৎ করে বন্ধ হয়ে যায়।

Reneta

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত আগস্টে রুকিয়াকে আইএস সদস্যরা ধরে নিয়ে যায় এবং শিরোশ্ছেদের আগে কিছুদিন তাকে জিম্মি করে রাখে। রাক্কা ইজ বিইং স্লটারড সাইলেন্টলি দলটির এক সদস্যের বরাত দিয়ে মাধ্যমটি জানায়, আইএস গত সপ্তাহ পর্যন্তও রুকিয়ার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায় কার্যকর বিষয়ে সন্তুষ্টি থাকলেও কিছু প্রশ্ন কাজী আরেফের স্ত্রী’র

পরবর্তী

শেষ বাধাও কেটে গেল আমিরের

পরবর্তী

শেষ বাধাও কেটে গেল আমিরের

সিরিয়ায় নিহত আইএস কমান্ডার সাইফুলের ‘বাংলাদেশ অধ্যায়’

সর্বশেষ

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT