বাংলাদেশ সাঁতার ফেডারেশনে এবছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম বি সাইফ। মো. রেজাউল হোসেন বাদশা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।
এছাড়াও মোট ২৪ জন বিভিন্ন পদে নির্বাচিত হন। এদের মধ্যে ৪ জন সহ-সভাপতি. ২ জন যুগ্ম-সম্পাদক এবং ১৬ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
তফসিলে নির্বাচনযোগ্য পদের বিপরীতে কোন প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিতদের সকলেই প্রাথমিকভাবে বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নির্বাচন-২০১৭ এর রিটার্নিং কর্মকর্তা এসএম কবিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।









