চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁওতালদের সামনে রেখে ভূমিদস্যুরা অরাজকতা চালিয়েছে: শিল্প মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:২৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সাঁওতালদের উপর জুলুম-নির্যাতনের ঘটনায় যখন দেশজুড়ে সমালোচনা চলছে তখন শিল্পসচিব জানিয়েছেন, রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ আখ খামারের সরকারি জমি দখলমুক্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে সিনিয়র এ সচিব দাবি করেন, আইন অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। কোন সাঁওতালদের ওপর নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি দাবি করেন, সাহেবগঞ্জ কৃষি খামারের ১৮’শ ৪২ একর জমির মধ্যে প্রায় একশ একর জমিতে সাঁওতালদের প্ররোচিত করে ভূমি দস্যুরা অবৈধ স্থাপনা নির্মাণ করে। সচিব বলেন, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে ওই জমি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

তিনি জানান, ‘গত ৬ নভেম্বর স্থানীয় প্রশাসনের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সুশৃঙ্খলভাবে অভিযান চালিয়ে সরকারি এই চিনিকলের সম্পদ এবং জমি অবৈধ দখলমুক্ত করে। এ অভিযানে র‌্যাবকেও সংযুক্ত করা হয়েছিল। অভিযানকালে টিয়ারশেল, ফাঁকাগুলি ও শর্টগান ব্যবহার করা হয়। পরে অবৈধ দখলদাররা নিজ পল্লীতে ফিরে যায়।’

তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল সাঁওতাল নৃগোষ্ঠীকে ব্যবহার করে এ জমি দখলের অপচেষ্টা চালিয়েছিল।

তিনি আরও বলেন, ‘উস্কানিদাতারা যতই প্রভাবশালী হোক চিনিকলের সম্পত্তি সরকারের নিজ দখলেই থাকবে। বর্তমানে চিনিকলের ১৮৪২ একরের পুরো সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাইবান্ধাসাঁওতাল উচ্ছেদসাঁওতাল পল্লীতে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT